দেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে শহীদ জিয়া কর্তৃক স্বাধীনতা ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের আলোচনা সভায় জাহিদুল করিম কচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

বিএনপির সমর্থক সংগঠন তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২১ সেপ্টেম্বর, রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর নূর এর সভাপতিত্বে এবং সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মনরিুজ্জামান টিটু ও সহ সভাপতি নূর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ।

শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে চির অমর হয়ে আছেন। একমাত্র বাংলাদেশপন্থী রাজনীতি ও রাষ্ট্রনীতির ধারক ও বাহক হচ্ছে বিএনপি। শহীদ জিয়া এক দূরদর্শী রাষ্ট্রনায়কও ছিলেন। শহীদ জিয়াউর রহমানের পর তার স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পতাকা হাতে তুলে নেন। তার আপসহীন নেতৃত্বে আমরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও নেতৃত্বে দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। দেশের আগামী দিনের কান্ডারী হবেন শহীদ জিয়ার তনয় তারেক রহমান।

তাঁর নেতৃত্বে আজ দেশবাসী ঐক্যবদ্ধ। সভাপতির বক্তব্যে আলমগীর নূর বলেন, ১৯ দফা কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়া এবং পরবর্তীতে খালেদা জিয়া গ্রাম-বাংলার উন্নয়নে অভূতপূর্ব কাজ করেছেন, যার সুফল আজও আমরা ভোগ করছি। তার দূরদৃষ্টিসম্পন্ন পররাষ্ট্রনীতি বাংলাদেশকে বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল ইসলাম। অতিথি ও আলোচক ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা যুবদল সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সরওয়ার, মহানগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু বড়–য়া, উত্তর জেলা বিএনপি নেতা সৈয়দ মোস্তফা আলম মাসুম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক জান্নাতুন নঈম চৌধুরী রিকু, নগর বিএনপি নেতা এন আই চৌধুরী, গবেষণা কেন্দ্রের মহানগর কমিটির সহ-সভাপতি শফিকুর রহমান, সংগঠনের দক্ষিন জেলা কমিটির আহবায়ক হান্নান রহিম তালুকদার, সংগঠনের উত্তর জেলা কমিটির আহবায়ক মুহাম্মদ এনাম,

 

দক্ষিণ জেলা কমিটির সদস্য সচিব মুহাম্মদ মুছা, সহ সভাপতি মুহাম্মদ সালা উদ্দিন, ছাত্রনেতা আব বক্কর, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল মাজেদ, মুহাম্মদ খলিলুর রহমান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ মামুন, নুরুল করিম, মুহাম্মদ আলমগীর, নারী নেত্রী লিমা আহমেদ, শারাবন তাহুরা কলি, সাজেদা ইয়াছমিন রেখা প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও আশরাফ উদ্দিন তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ