আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

বাকলিয়া কোতোয়ালী-৯ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আলমগীর নূর : তরুণ ও ক্লিন ইমেজধারীদের অগ্রাধিকারের দাবি।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

 

বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত বন্দরনগরী চট্টগ্রাম, যা সবসময়ই বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা এবং মনোনয়ন প্রত্যাশা বেড়েছে। এর মধ্যে বাকলিয়া-কোতোয়ালী সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন একজন তরুণ ও ক্লিন ইমেজধারী রাজনৈতিক কর্মী। তিনি দলের কাছে নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন।
মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান,  তারেক রহমান  রাজনৈতিক র্র্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদশে এর কেন্দ্রয়ি সংসদের চেয়ারম্যান  তরুণ  এই নেতা বলেন, রাজনীতি ও নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। যেকোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে, বিশেষ করে বিএনপির মতো বৃহৎ দলে, জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্ব ও প্রার্থীর আগমন খুবই স্বাভাবিক। তিনি জোর দিয়ে বলেন যে, শুধু নির্দিষ্ট কিছু ব্যক্তির মধ্যে সংসদ সদস্য নোমিনেশন পক্রিয়া  সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘ সময় ধরে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা নতুন ও তরুণদের সুযোগ দেওয়া প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়াকে অনেকে ব্যবসা হিসেবে দেখলেও তার কাছে এটি জনগণের প্রতি দায়িত্বশীলতা এবং তাদের সেবা করার একটি পবিত্র উপায়। তার মতে, একজন জনপ্রতিনিধি নির্বাচিত হলে সমাজ এবং দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখা যায়। তিনি তার মরহুম পিতা চট্টগ্রামে জাগদল তথা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম , চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি (১৯৭৯ সাল) বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সওদাগর
এবং তার পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দলে তাদের অবদান অনস্বীকার্য।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাম্প্রতিক সাংগঠনিক চিন্তাভাবনার প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং আধুনিক বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় দলকে ঢেলে সাজাতে চান। এই লক্ষ্যে তিনি শিক্ষিত, রাজনৈতিকভাবে সচেতন এবং বিশেষ করে ওয়ান-ইলেভেনের সময় থেকে নির্যাতিত ও নিঃস্বার্থভাবে কাজ করা তরুণদের অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে আনতে চান। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ও নতুন প্রার্থীদের মনোনয়ন দেওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা প্রশংসনীয়।

এই নেতা বলেন, দলের উচিত পুরাতন নেতৃত্বের পাশাপাশি অন্তত  ২৫% আসনে নতুন এবং ফ্রেশারদের মনোনয়ন নিশ্চিত করা। এতে একদিকে যেমন দলের মধ্যে নতুন নেতৃত্বের বিকাশ হবে, তেমনি জনগণও তাদের প্রতি আস্থা ফিরে পাবে। তার মতে, তারেক রহমানের এই দূরদর্শী নেতৃত্ব দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি আশাবাদী যে, দল তার এই যৌক্তিক দাবি বিবেচনা করবে এবং আগামী নির্বাচনে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী-বাকলিয়া সংসদীয় ৯ আসনে  তাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবার সুযোগ দেবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে অগ্নিকান্ডে ৪ সদস্যের তদন্ত কমিটি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুর্ঘটনার পর ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে।

এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের সময় কিছুক্ষণ রেল চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুগ্ম সচিব পরিদর্শনে সেবার মান নিয়ে সন্তোষ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বুধবার ২৫ মার্চ দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার যুগ্ম সচিব ডা. শাব্বির ইকবাল বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকমিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরাসরি রোগীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রক্তচাপ পরিমাপ করেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চক্ষু বিশেষজ্ঞের কাছ থেকেও চিকিৎসা সেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ান সহ অন্যান্য চিকিৎসক, কনসালটেন্ট, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫০ শয্যার এই হাসপাতালে পরিদর্শনের দিন ৯১ জন রোগী ভর্তি ছিলেন। অতিরিক্ত রোগী সেবা প্রদান এবং হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ধন্যবাদ জানান যুগ্ম সচিব ডা. শাব্বির ইকবাল।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ