আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

জামালপুরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শহর ও সদর উপজেলা বিএনপির মতবিনিময় ও অনুদান প্রদান

জামালপুর প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২৫ উপলক্ষে জামালপুরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শহর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় ও অনুদান প্রদান করা হয়।

২১ সেপ্টেম্বর রোববার দুপুরে স্থানীয় পাচঁরাস্তা সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো মিলনায়তনে জামালপুর পৌরসভা ও সদর উপজেলার ৫৪ টি পূজা মন্ডপে অর্থ অনুদান প্রদান করা হয়।এ মতবিনিময় ও অনুদান প্রদানের আয়োজন করেনজামালপুর শহর ও সদর উপজেলা বিএনপি।

শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী’র সভাপতিত্বে মতবিনিময় ও অনুদান প্রদানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনাায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ চপল,
জামালপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানু, বিএনপি নেতা দিলীপ কুমার দে সহ আরো অনেকেই।

এসময় শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বাবুল, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা মৎসজীবী দলের সভাপতি মোঃ আব্দুল হালিম সহ বিভিন্ন পূজা মন্ডপে কমিটির সদস্যবৃন্দ ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে অগ্নিকান্ডে ৪ সদস্যের তদন্ত কমিটি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুর্ঘটনার পর ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে।

এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের সময় কিছুক্ষণ রেল চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুগ্ম সচিব পরিদর্শনে সেবার মান নিয়ে সন্তোষ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বুধবার ২৫ মার্চ দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার যুগ্ম সচিব ডা. শাব্বির ইকবাল বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকমিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরাসরি রোগীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রক্তচাপ পরিমাপ করেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চক্ষু বিশেষজ্ঞের কাছ থেকেও চিকিৎসা সেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ান সহ অন্যান্য চিকিৎসক, কনসালটেন্ট, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫০ শয্যার এই হাসপাতালে পরিদর্শনের দিন ৯১ জন রোগী ভর্তি ছিলেন। অতিরিক্ত রোগী সেবা প্রদান এবং হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ধন্যবাদ জানান যুগ্ম সচিব ডা. শাব্বির ইকবাল।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ