আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

আমাদেরকে কোরআন-সুন্নাহর আলোয় আলোকিত হতে হবে : চসিক মেয়র।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর শিক্ষা কাজে লাগাতে হবে। পরিশ্রম, সততা, ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে একজন প্রকৃত আদর্শ মানুষে পরিণত হওয়াই ইসলামি শিক্ষার মূল লক্ষ্য। মঙ্গলবার বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অভিভাবক পরিচালনা পর্ষদের সদস্য আশরাফুল আলম।

মেয়র বলেন, কোরআনুল কারিম মানবতার চিরন্তন দিকনির্দেশনা। যুগে যুগে অনেক ধর্মগ্রন্থের পাঠ এসেছে, যেগুলোতে সময়ের ব্যবধানে পরিবর্তন এসেছে। কিন্তু আল কোরআনের একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। তাই আমাদের শুধু কোরআন পড়লেই হবে না, বরং প্রতিটি আয়াতের মর্মবাণী বুঝে জীবনে প্রয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, নামাজ ইসলামের স্তম্ভ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কল্যাণ বয়ে আনে। করোনাকালীন সময়ে আমরা যেমন শ্বাস-প্রশ্বাস ও অক্সিজেন সংকটে বিপর্যস্ত হয়েছিলাম, তেমনি নামাজ ও কোরআনের শিক্ষার অভাব জীবনে সংকট তৈরি করে।

নবী করীম (সা.)-এর জীবনাদর্শের উদাহরণ টেনে মেয়র বলেন, তিনি ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার শ্রেষ্ঠ উদাহরণ। পাথর নিক্ষেপে আহত হয়েও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন শত্রুদের হেদায়েতের জন্য। এমনকি যারা পথে কাঁটা বিছিয়ে তাঁকে কষ্ট দিত, অসুস্থ হলে তিনি তাদের সেবায় ছুটে গেছেন। এর মধ্য দিয়েই প্রতিভাত হয় মহানবীর করুণা, ক্ষমাশীলতা ও মানবিকতা।

ডা. শাহাদাত হোসেন বলেন, আজকের প্রজন্মকে শুধু সাধারণ শিক্ষায় নয়, বরং কোরআন-সুন্নাহর আলোয় নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। হযরত মুসা (আ.), ইব্রাহিম (আ.), ঈসা (আ.) প্রমুখ নবী-রাসূলদের জীবনী এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অধ্যয়ন করলে প্রকৃত আদর্শ ও কর্মঠ মানুষ হওয়া সম্ভব। পরিশ্রম ও মেহনত ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোজাহেদুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির উদ্দিন ,আবদুর রহিম, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ, নাছির উদ্দিন চৌধুরী নাছিম মোঃ জাবেদুল হক, শফিউল বশর সাজ্ ুসাদ্দেমুল হক প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ