এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের চান্দগাঁও বহদ্দারহাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ওই সদস্যের নাম মো. মোসলেহ উদ্দিন (৩০)। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

আজ বৃহস্পতিবার ভোরে ইউসুফ ম্যানশনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সংগঠনটির বিভিন্ন প্রচার সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল শতাধিক জিহাদি লিফলেট, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান, বই-পুস্তক, ফেস্টুন, ব্যানার, পতাকা, টিশার্টসহ বিভিন্ন প্রচারণামূলক সরঞ্জাম। এছাড়া একটি ডিভিডি প্লেয়ার, প্রিন্টার, মনিটর
ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন।এসব আলামত থেকে স্পষ্ট, আসামি সংগঠনের হয়ে উগ্রবাদী প্রচারণা চালাচ্ছিলেন। নতুন সদস্য সংগ্রহ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।













