আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

এসএসসি ২০২৫ উত্তীর্ণ শিশু পরিবারের শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সরকারি শিশু পরিবারের কক্সবাজারের মেধাবী নিবাসীদের সম্মাননা জানাতে ও উৎসাহ প্রদান করতে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার এবং সরকারি শিশু পরিবার (বালিকা), কক্সবাজার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব কাজী নাজিমুল ইসলাম, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবদুল আউয়াল, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার; জনাব মোঃ মনিরুল ইসলাম, উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম; এবং জনাব জহিরুল হক খান, প্রধান শিক্ষক, এল. উচ্চ বিদ্যালয়, কক্সবাজার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা প্রতিকূল পরিবেশেও শিক্ষা অর্জনে অসাধারণ সাফল্য দেখিয়েছে। তারা এবছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করায় অতিথিবৃন্দ সন্তোষ ও গর্ব প্রকাশ করেন বলেন আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। কোন শিশুই যেনো পথে অসহায় অবস্থায় না থাকে সেই লক্ষ্যে সরকারি শিশু পরিবারগুলোকে আরও উন্নত করে গড়ে তোলা হচ্ছে। তাদের আরও উন্নত পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

পরে অনুষ্ঠানে শিশু পরিবারের পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে প্রতিজনকে তের হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়, যা বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম-এর পক্ষ থেকে প্রদান করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সরকারি শিশু পরিবার (বালিকা), কক্সবাজারের উপ তত্ত্বাবধায়ক জনাবা তানজিনা আফরিন। বক্তারা ভবিষ্যতেও এই শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাদেরকে আরও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

প্রতিষ্ঠানটি একটি মডেল শিশু পরিবার হিসেবে ধরে রাখার জন্য বক্তারা অভিমত প্রকাশ করেন এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও নিবাসীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ হুবহু সুপারিশে একমত সংসদীয় বিশেষ কমিটি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ’ হুবহু বিল আকারে সংসদের বিবেচনার জন্য সুপারিশ করতে যাচ্ছে সংসদীয় বিশেষ কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ যাচাই বাছাইয়ে সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। এ ছাড়া গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ করতে যাচ্ছে কমিটি।

বিশেষ কমিটির সভাপতি বরিশাল ৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুবউদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, বিরোধী দল জামায়াতের এমপি মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ