আইনের শাসন প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : সিটি মেয়র

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে প্রতিবারের ন্যায় সমিতির কর্মচারী ও এতিম, দুস্থ এবং দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। আজ রোববার উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের নব নির্বাচিত সভাপতিএডভোকেট মধুসূদন দাশ এর সভাপত্বিতে এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শিপন কুমার দে এর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী যথাক্রমে রফিক আহমদ, জিয়া হাবীব আহসান, দিনমনি দে, শংকর প্রসাদ দে, তুষার সিংহ হাজারী, সমীর দাশগুপ্ত। এতে আরোও উপস্থিত ছিলেন মহানগর পিপি মো. মফিজুল হক ভূঁইয়া, জিপি মোহাম্মদ কাসেম চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, লিটন কান্তি গুহ, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে চন্দন বিশ্বাস, উত্তম দত্ত, চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সমন্বয়কারী চন্দন তালুকদার, বিবেকানন্দ চৌধুরী, রুপম কুমার ভট্টাচার্য্য, বর্তমান সমন্বয়কারী রক্তিম চন্দ্র নাথ সহ এডভোকেট প্রতীক কুমার দেব, দিলীপ চৌধুরী, ফৌজুল আমিন চৌধুরী, মো. কাসেম কামাল, মোহাম্মদ আনোয়ার হোসেন, হাসান মাহমুদ চৌধুরী, মো. দেলোয়ার, মো. জাহেদ, মো. তুহিন, নিজাম উদ্দিন, আবু তাহের, আলী আকবর সানজিক, নাজমুল হাসান সিদ্দিকী, বদরুল রিয়াজ, জালাল উদ্দিন পারভেজ, দীর্ঘতম বড়ুয়া, যিশু কান্তি দাশ, সুব্রত শীল রাজু, পান্না দাশ, টিপু শীল জয়দেব, পঙ্কজ কান্তি দে, ছোটন বোস,অর্পিতা দাশ, শুভ্রা দাশ, পলি ঘোষ, সুসজ্জিতা দাশসহ বিপুল সংখ্যক আইনজীবী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সব সম্প্রদায়ের মানুষের আইনী অধিকার রয়েছে। এক্ষেত্রে আইনজীবীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে আমরা একটা নিরাপদ নগরী গড়ে তুলতে পারব। মানুষের মধ্য মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোাগে অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ আয়োজন কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি ভূয়সী প্রশংসা করেন।

মানব সেবার ব্রত গ্রহনের মাধ্যমে আমাদেরকে দেশ ও জাতির কল্যানে নিয়োজিত হতে হবে। অন্যান্য বক্তরা গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন এডভোকেট অঞ্জন প্রসাদ। অনুষ্ঠানে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এবং বিজয়ার যে সকল সদস্য ইতিমধ্যে মুত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ফকিরাবাদে বকশিপাড়ায় স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে। তমা খাতুনের স্বামী বক্কর হোসেন এখন ভেড়ামারা থানা পুলিশ হেফাজতে। তমা খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মারা যান। নিহত তমা খাতুন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামাতো ভাই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তমার মৃত্যুর পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা গেছে। ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ পুলিশ পায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে ভর্তির সময় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: চসিক মেয়র

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নকাজে গতি আনতে সরেজমিনে তদারকি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর অক্সিজেন-মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন তিনি।

পরিদর্শনকালে মেয়র সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কার্পেটিং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

দীর্ঘদিন সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। কার্পেটিং কাজ শেষ হলে সড়কটি দিয়ে চলাচল আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। কাজের গতি বাড়ানোর পাশাপাশি প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে থেকে কাজের অগ্রগতি তদারকি করছি।

কার্পেটিং কাজ শেষ হলে অক্সিজেন-মুরাদপুর সড়ক ব্যবহারকারী বিপুলসংখ্যক মানুষের যাতায়াতে স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি নগরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ