আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

যুবকদের এমন মহতি উদ্যোগ গ্রহণের প্রশংসা

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

কবরস্থান পরিস্কার করে প্রশংসীত যুবকরা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

একতাই বল, মাদক ছেড়ে খেলতে চল, মানবতার টানে আমরা আছি সবখানে” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের “মিলনপুর যুব সমাজ ঐক্য ফোরাম” এর উদ্যোগে মিলনপুর কেন্দ্রীয় কবরস্থানের আগাছা ও জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গত শনিবার সকালে এলাকার যুবক মোঃ শরিফুল ইসলাম শরিফ ও মোঃ গোলাম মোস্তফা এর নেতৃত্বে প্রতি বছরের ন্যায় এবারও মিলনপুর কেন্দ্রীয় এ কবরস্থানের
জঙ্গল পরিস্কার করেন স্থানীয় যুব সমাজ।

তাদের সহযোগিতায় ছিলেন বাবুল হোসেন, সাকিব ইসলাম, রিপন মিয়া, আশরাফুল ইসলাম, সাব্বির ইসলাম, রমজান আলী, সাজু মিয়া, আল-আমিন, জুয়েল রানা, রজব আলী, ইয়াছিন আলী, শুভ ইসলাম, আলমগীর হোসেন, ফরিদুল ইসলাম, হাকিম ইসলাম, নয়ন ইসলাম, হাজিফুল, উজ্জ্বল সহ প্রমুখ।

এম এ হামিদ ও আব্দুর রউফ বলেন, দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় আগাছা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ ছিলো কবরস্থানটি। এতে করে মৃত ব‍্যাক্তিদের কবরে সমাহিত করতে স্বজনদের ভোগান্তি পোহাতে হতো। এ কারণে সবার অংশগ্রহণে এ কর্মসূচির উদ্যোগ হাতে নেয়া হয়। আশা করি, এখন আর কোন সমস্যা হবে না, কার্যক্রমে অংশগ্রহণকৃত এলাকাবাসি ও যুবকদের ধন্যবাদ জানাই।

যুবকদের এমন মহতি উদ্যোগ গ্রহণের প্রশংসা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেওয়া মোঃ জাকির হোসেন বলেন, মৃত্যুর পর প্রত্যেক মুসলমানকে কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। আর আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান। তাই আমরা কবরস্থানে উন্নয়নের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি।

মোঃ নবীর হোসেন বলেন, এটাইতো আমাদের শেষ ঠিকানা, আমাদেরই দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাই আমরা প্রতিবছর চেষ্টা করি এলাকার ছোট-বড় ভাই ও সহপাঠীদের নিয়ে বছরে একদিন হলেও কবরস্থান পরিষ্কার করতে।

কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য সার্বিকভাবে দায়িত্বে ছিলেন মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, আমরা লোক রেখে পরিষ্কার করতে গেলে অনেক টাকা ব্যয় হবে। তাই নিজেরাই পরিষ্কার করছি। এতে আমাদের মানসিকভাবে শান্তি লাগছে। আজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কাল আমাদের পরবর্তী প্রজন্ম করবে। এ ভালো কাজে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ