আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

এসএসসি ২০২৫ উত্তীর্ণ শিশু পরিবারের শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

কুতুবদিয়া প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সরকারি শিশু পরিবারের কক্সবাজারের মেধাবী নিবাসীদের সম্মাননা জানাতে ও উৎসাহ প্রদান করতে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কক্সবাজার সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার এবং সরকারি শিশু পরিবার (বালিকা), কক্সবাজার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাজী নাজিমুল ইসলাম, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবদুল আউয়াল, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার; মোঃ মনিরুল ইসলাম, উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম; এবং জহিরুল হক খান, প্রধান শিক্ষক, এল. উচ্চ বিদ্যালয়, কক্সবাজার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা প্রতিকূল পরিবেশেও শিক্ষা অর্জনে অসাধারণ সাফল্য দেখিয়েছে। তারা এবছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করায় অতিথিবৃন্দ সন্তোষ ও গর্ব প্রকাশ করেন বলেন আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। কোন শিশুই যেনো পথে অসহায় অবস্থায় না থাকে সেই লক্ষ্যে সরকারি শিশু পরিবারগুলোকে আরও উন্নত করে গড়ে তোলা হচ্ছে। তাদের আরও উন্নত পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

পরে অনুষ্ঠানে শিশু পরিবারের পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে প্রতিজনকে তের হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়, যা বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম-এর পক্ষ থেকে প্রদান করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সরকারি শিশু পরিবার (বালিকা), কক্সবাজারের উপ তত্ত্বাবধায়ক জনাবা তানজিনা আফরিন। বক্তারা ভবিষ্যতেও এই শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাদেরকে আরও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

প্রতিষ্ঠানটি একটি মডেল শিশু পরিবার হিসেবে ধরে রাখার জন্য বক্তারা অভিমত প্রকাশ করেন এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও নিবাসীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ