ইউসিআই ২০২৫ সাইক্লিং রেসে রুয়ান্ডার অনন্য আয়োজন দক্ষতা প্রকাশ: বিশ্বের দরবারে উদ্ভাসিত কিগালি।

আন্তর্জাতিক ক্রীড়া ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সাইক্লিং দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ইউসিআই রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। ২১ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহজুড়ে রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বিশ্ব সাইক্লিং মানচিত্রে আফ্রিকার অবস্থানকে নতুনভাবে তুলে ধরেছে।

১২৫ বছরের ইতিহাসে এই প্রথম ইউসিআই বিশ্বচ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো আফ্রিকায়— যা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক। বিশ্বের শতাধিক টেলিভিশন চ্যানেল এই প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করেছে, আর কিগালির সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো দর্শক উপভোগ করেছেন রোমাঞ্চকর রেসের মুহূর্তগুলো।

ইউরোপ, আমেরিকা ও এশিয়া বহুবার এই আসর আয়োজন করেছে, কিন্তু আফ্রিকা এতদিন ছিল আড়ালে। এবার রুয়ান্ডা প্রমাণ করেছে— বড় ইভেন্ট আয়োজনেও তারা প্রস্তুত ও সক্ষম।

এই আসরে অংশ নেয় রেকর্ড ১০৮টি দেশ, যার মধ্যে ছিল ৩৮টি আফ্রিকান দেশ। প্রায় ১,০০০ রাইডার বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। “ট্যুর দ্য রুয়ান্ডা” খ্যাত এই ইভেন্টে দর্শকদের উচ্ছ্বাস ও শৃঙ্খলা ছিল প্রশংসনীয়।

ইউসিআই এখন রুয়ান্ডায় টেকসই সাইক্লিং সংস্কৃতি গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে। মুসানজে, বুগেসেরা ও রওয়ামাগানা এলাকায় নতুন রিজিওনাল ডেভেলপমেন্ট স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, যেখানে অ্যাথলেট, কোচ ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ইউসিআই সভাপতি ডেভিড লাপারতিয়াঁ বলেন, “রুয়ান্ডার ট্র্যাক ছিল ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং ও সবচেয়ে চমকপ্রদ পথগুলোর একটি।”

কিগালিতে এবারের আসরে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে আন্ডার-২৩ নারী বিভাগ ও জুনিয়র প্রতিযোগিতা। তরুণ ও নারী রাইডারদের দ্রুত, আক্রমণাত্মক ও কৌশলপূর্ণ রেস বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে।

নারী ও পুরুষ প্রতিযোগিতাকে একই মর্যাদায় মূল্যায়নের যে লক্ষ্য ইউসিআই নিয়েছিল, রুয়ান্ডা সেই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট II, ও ইউসিআই সভাপতি ডেভিড লাপারতিয়াঁ। তাদের উপস্থিতি শুধু মর্যাদা বাড়ায়নি, বরং সাইক্লিংয়ের বৈশ্বিক গুরুত্বও নতুনভাবে দৃশ্যমান করেছে।

ইউসিআই ২০২৫ সফলভাবে আয়োজনের মাধ্যমে রুয়ান্ডা প্রমাণ করেছে— নেতৃত্ব, পরিকল্পনা ও নাগরিক অংশগ্রহণে এক দেশ কীভাবে নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যম এখন রুয়ান্ডাকে দেখছে ‘উদীয়মান ক্রীড়া ও ইভেন্ট হাব’ হিসেবে। দেশটির তরুণ প্রজন্ম বিশ্বাস করতে শুরু করেছে— তারাও একদিন বিশ্বের সেরা সাইক্লিস্টদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

ইউসিআই ২০২৫ শুধু একটি ক্রীড়া ইভেন্ট নয়, এটি ছিল আফ্রিকার আত্মপ্রকাশের মুহূর্ত। নতুন মুখ, নতুন জাতি ও নতুন চ্যাম্পিয়নদের উত্থান প্রমাণ করেছে— সাইক্লিংয়ের ভবিষ্যৎ এখন সত্যিই বৈশ্বিক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবকে রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন- রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার শর্তহীন প্রতিশ্রুতি। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন। কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করলেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এযুদ্দের কারণে তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।
খবর – অনলাইন জিও নিউজ।


পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন- সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান- যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন-সংঘাতের আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ