আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, আহত ১০।

মাহমুদুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদারীপুরে দুটি বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুরে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানান, রাজধানী ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে এলাকায় আসলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।


এতে কাভার্ডভ্যানটি ছিটকে সড়কের অপরপাশে চলে যায়। এ সময় ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে আরেকটি সজোরে বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক শামীম আহম্মেদের মৃত্যু হয়।

আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ