নির্বাচনে নানা ধরনের চ্যালেঞ্জ আছে : চট্টগ্রামে সিইসি

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোটের দিন প্রিসাইডিং অফিসারদের নিজেকে ভোটকেন্দ্রের ‘চীফ ইলেকশন কমিশনার’ ভাবার পরামর্শ দিয়ে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা, এমন কথাও বলেছেন তিনি।

শনিবার সকালে চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচনি প্রশিক্ষণ সংক্রান্ত এক কর্মশালায় এসব কথা বলেন সিইসি। এতে ৭০ জন নির্বাচন কর্মকর্তা অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনে নানা ধরনের চ্যালেঞ্জ আছে। প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা বিষয় থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে জটিল। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরে তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি ‘সেন্ট্রাল কো-অর্ডিনেশন সেল’ এবং ‘ইমার্জেন্সি রেসপন্স ইউনিট’ গঠন করছে, যাতে যে কোনো জায়গায় তাৎক্ষণিক যোগাযোগ ও ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও এআইভিত্তিক অপপ্রচার মোকাবিলায়ও একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।
প্রিসাইডিং অফিসারদের ভূমিকা ভোটগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেন, আপনি যে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, আপনি মনে করবেন আপনি সেই কেন্দ্রের চীফ ইলেকশন কমিশনার। আপনি সেভাবে ক্ষমতা প্রয়োগ করবেন। আইনের মধ্যে প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে। আপনারা সেটা প্রয়োগ করবেন। প্রয়োজনে সেন্টার বন্ধ করে দেবেন, ২-৩ টা সেন্টার, প্রয়োজনে পুরো আসনে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।
প্রিসাইডিং অফিসারদের সুরক্ষা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন আপনাদের পেছনে আছে। আমরা সহজে ছাড়ার পাত্র নই। আপনাদের সুরক্ষা আমরা দেব। আপনারা শুধু নিরপেক্ষ থেকে সর্বোচ্চ ক্ষমতাটা প্রয়োগ করবেন। কারণ আপনারা যদি নিরপেক্ষ না থাকেন, মানুষ যদি মনে করে যে আপনি বিশেষ কোনো প্রার্থী বা দলের পক্ষে কাজ করছেন, তাহলে সমস্যা হবে। দায়িত্বে অবহেলা করলে সেটি আর সহনীয় থাকবে না।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশন আইনের শাসন ও নিরপেক্ষতার প্রকৃত উদাহরণ উপস্থাপন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই, জনগণ এমন একটি নির্বাচন দেখুক যেখানে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায্যতা থাকবে। আর সবাই বিশ্বাস করবে, আইন সবার জন্য সমান। নির্বাচন কমিশনের লক্ষ্য একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা, যেখানে প্রতিটি ভোটার নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।
রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন প্রমাণ করবে বাংলাদেশে আইন ও গণতন্ত্র এখনো টিকে আছে। আমরা সবাই মিলে একটি স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ নির্বাচন আয়োজন করব।
নগরীর আসকার দিঘীর পাড়ে চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিবিটিইপি প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা হাসান। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের জনক। তার দুই মেয়ে ঢাকায় থাকেন। আরেক মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।নিহতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন ছায়েদুর রহমান। তখন তাকে স্বাভাবিকই দেখা গেছে। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন।

মিটিং শেষে বাসায় ফেরার পর তিনি দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় দরজা না খোলায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল বলেন, এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নেত্রকোনার পুর্বলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বধলা সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন।”
​তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাদিন নয়; এটি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনর্বহালের প্রত্যয় জানানোর দিন।” এ সময় তিনি দলকে আরও শক্তিশালী করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সালাউদ্দিন নোয়াব, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন ও আনোয়ারুল ইসলাম আনার।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার,মাও সাইদুর রহমান আহ্বায়ক জাতীয়তাবাদি ওলামা দল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ