আমিরাতে বাংলাদেশ প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ-এর প্রস্তুতি শুরু।

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রবাসের মাটিতে এবার দেশের ফুটবলকে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের বিভাগকে প্রতিনিধিত্ব করে গঠিত হয়েছে ৮টি দল আর তাদের নিয়ে শুরু হতে চলেছে আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’। ইতিমধ্যেই দলগুলো তাদের প্রথম ধাপের অনুশীলন বা ফেক্টিস শুরু করেছে।

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও দেশের ফুটবলকে বাঁচিয়ে রাখার এক প্রাণবন্ত প্রচেষ্টা এটি। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও ফুটবলপ্রেমীদের উদ্যোগে এই প্রথম এমন বড় পরিসরে ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে।টিমগুলো হচ্ছে, ঢাকা,চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর,ময়মনসিংহ অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।


চট্টগ্রাম বিভাগের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন জানান, প্রবাসের মাটিতে এই ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীদের এক টুকরো বাংলাদেশকে কাছে পাওয়ার এক অনন্য মাধ্যম। এখন শুধু অপেক্ষা মাঠে বল গড়ানোর। প্রবাসের মাটিতে এ ফুটবল খেলার আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসে থাকা বাংলাদেশি তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের একটি প্ল্যাটফর্ম দেওয়া এবং তাদের মাঝে দেশীয় ফুটবলের আবেগ আরও দৃঢ় করা।


আয়োজক কমিটি জানান, আগামী ৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনের আগেই দলগুলো পুরোদমে তাদের প্রস্তুতি বা ফেক্টিস শুরু করেছে। গতকাল থেকে শুরু হয়েছে দলগুলোর অনুশীলন পর্ব। খেলোয়াড়দের মাঝে যেমন উত্তেজনা, তেমনি কোচেরাও নিজেদের কৌশল সাজাতে ব্যস্ত। অনুশীলনে অংশ নিচ্ছেন বিভিন্ন প্রদেশের প্রবাসী বাংলাদেশি ফুটবলাররাও। মাঠের এই প্রস্তুতি দেখে মনে হচ্ছে, মূল টুর্নামেন্টে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবকে রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন- রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার শর্তহীন প্রতিশ্রুতি। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন। কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করলেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এযুদ্দের কারণে তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।
খবর – অনলাইন জিও নিউজ।


পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন- সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান- যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন-সংঘাতের আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ