আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

সরকারি সহয়তা বঞ্চিত কুতুবদিয়ার অর্ধেকের বেশি জেলে

কুতুবদিয়া প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাগরে মা ইলিশ সংরক্ষণে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ইতোমধ্যে, দুঃখ-কষ্টে জেলেরা কোন সহয়তা ছাড়া ১১ দিন কেটেছে। তাদের অভিযোগ, প্রকৃত জেলেরা বাদ পড়ছেন। অথচ, অন্যরা সুবিধা ভোগী হচ্ছেন। আবার প্রকৃত জেলেরা সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা সময়ে ২৫ কেজি চাল পেলেও তা পর্যাপ্ত নয়। তবে, এবারে কুতুবদিয়ার অর্ধেকের বেশি নিবন্ধিত জেলে এ সহায়তা থেকে বঞ্চিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুতুবদিয়া উপজেলায় পয়ত্রিশ হাজার জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ১০ হাজার ৯শ ৫৯ জন। কিন্তু, তাদের মধ্যে ৫ হাজার ৩শ ৬০ জন নিবন্ধিত জেলেদেরকে ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ফলে, অর্ধেকের বেশি নিবন্ধিত জেলে এ সরকারি সহায়তা থেকে বঞ্চিত।

আলী আকবর ডেইল ইউনিয়নের সরওয়ার আলম, আব্দুল খালেকসহ অনেকেই জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধনকৃত জেলেদের সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু, একটি পরিবারে শুধু মাত্র চাল দিয়ে কিছুই হয় না। আনুষাঙ্গিক অনেক কিছুই তো লাগে। তাই এ নিষেধাজ্ঞা সময়ে কী ভাবে সংসার চলবে সেই দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

লেমশীখালী ইউনিয়নের জাহাঙ্গীর আলম, আব্দুল জলিল, মাহামুদুল করিমসহ অনেকেই জানিয়েছেন, নিবন্ধিত জেলে হয়েও সরকারি সহায়তা পাবে না। তাদের জন্য সরকারি বরাদ্দ আসে নি। তবে, চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃত জেলেরা।

উত্তর ধূরুং ইউনিয়নের মো. কালু, ফজল করিম সহ অনেকেই জানিয়েছেন, জেলে পেশার সাথে জড়িত প্রায় ৩০ বছর। এ পেশার উপর নির্ভরশীল তাদের পরিবার। কিন্তু, তারাই সরকারি ভাবে নিবন্ধিত হতে পারেনি। ফলে, কোন সময় চাল পায় না এসব প্রকৃত জেলেরা।

কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানিয়েছেন, দ্বীপের নিবন্ধিত জেলে সংখ্যা ১০ হাজার ৯শ ৫৯ জন। এরমধ্যে ৫ হাজার ৩শ ৬০ জেলের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে ১৩৪ মেট্রিক টন চাল বিতরণের কার্যক্রম চলছে। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে জেলেদের চাল বিতরণ সম্পন্ন হয়েছে। তবে, সরকারি বরাদ্দ সীমিত থাকায় নির্ধারিত সংখ্যক জেলেকেই সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ হুবহু সুপারিশে একমত সংসদীয় বিশেষ কমিটি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ’ হুবহু বিল আকারে সংসদের বিবেচনার জন্য সুপারিশ করতে যাচ্ছে সংসদীয় বিশেষ কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ যাচাই বাছাইয়ে সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। এ ছাড়া গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ করতে যাচ্ছে কমিটি।

বিশেষ কমিটির সভাপতি বরিশাল ৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুবউদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, বিরোধী দল জামায়াতের এমপি মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ