আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের ৪র্থ কারাতে প্রতিযোগিতা উপলক্ষে জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফাইটার কারাতেদ এসোসিয়েশন আয়োজিত প্রতিবছর ন্যায় আগামী ১৬ -১৭ জানুয়ারি ২০২৬ উপলক্ষে ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা সম্পন্ন করণে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষকদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ অক্টোবর) বিকেলে ঢাকার উত্তরা ১৮ নং সেক্টর কুঞ্জলতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিবারের ন্যায় বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশন আয়োজিত ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা – ২০২৬ আগামী ১৬-১৭ জানুয়ারি দুই দিনব্যাপী কক্সবাজার কলাতলীতে ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে অনুষ্ঠিত হবে। এতে সারা বাংলাদেশের ফাইটার কারাতে প্রশিক্ষক সহ ছাত্র-ছাত্রীদের মিলন মেলা হবে। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন কলা কৌশলের ওপর মার্শাল আট প্রদর্শন এবং ফাইটার কারাতে প্রতিযোগিতা হবো। এ উপলক্ষে বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলমকে সার্বিক তত্বাবধান ও দায়-দায়িত্ব এবং চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলকে আহবায়ক, বিএম আশরাফুল ইসলাম কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আহবায়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে রেফারি কমিশন আহবায়ক উপ-কমিটি, ড্যান গ্রেডিং উপকমিটি, আপ্যায়ন উপ-কমিটি, প্রচার ও পাবলিটি উপকমিটি, পুরস্কার বিতরণ উপকমিটি, শৃঙ্খলা উপকমিটি ও অভ্যর্থনা উপ কমিটি। উক্ত প্রতিযোগিতায় লিপ্ত পরবর্তীতে স্বরণকালের আকর্ষণীয় ফাইটার কারাতে ক্যাম্পিং ও বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণে ব্যবস্থা রাখা হয়েছে। এসময় অনুষ্ঠানে বাংলাদেশ ফাইটের কারাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, ওস্তাদ জাহাঙ্গীর আলমের বিশিষ্ট ছাত্র, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ওস্তাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি, বিএম আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন আলম, মোহাম্মদ নাছির উদ্দীন নাসিম, মোঃ হোসেন মাসুম, ইউনুস খান, পলাশ খান, শহিদুল ইসলাম শহিদ, মোঃ রতন মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম সাজু সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ হুবহু সুপারিশে একমত সংসদীয় বিশেষ কমিটি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ’ হুবহু বিল আকারে সংসদের বিবেচনার জন্য সুপারিশ করতে যাচ্ছে সংসদীয় বিশেষ কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ যাচাই বাছাইয়ে সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। এ ছাড়া গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ করতে যাচ্ছে কমিটি।

বিশেষ কমিটির সভাপতি বরিশাল ৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুবউদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, বিরোধী দল জামায়াতের এমপি মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ