আমিরাতে বাংলাদেশি ২টি স্কুলের এইচএসসিতে সাফল্য

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ২টি স্কুল রয়েছে। স্কুল ২টি হলো রাজধানী আবুধাতিতে অবস্থিত ‘শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ এবং রাস আল খাইমাহ প্রদেশে ‘রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ’।
স্কুল ২টি বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করে। দেশটির বাংলাদেশি প্রবাসী সন্তানদের শিক্ষা কার্যক্রমে এ ২টি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশি কারিকুলামে পরিচালিত ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ কর।
আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩ জন পাস করেছে এবং মাত্র ১ জন অনুত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭.৭৩ শতাংশ। ৪৩ জনের মধ্যে ১জন গোল্ডেন এ প্লাস, ৭ জন এ প্লাস, ২৮ জন এ, ৭ জন এ মাইনাস এবং ১ জন সি গ্রেড পেয়েছে।

রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী পাশ করেছেন এবং ২জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় ১৩ জন বিজ্ঞান বিভাগের ও ৬ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পাশের হার ৮৯ শতাংশ। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে থেকে ১ জন এ প্লাস এবং ১১ জন এ গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন এ প্লাস ও ৪ জন এ গ্রেড পেয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে বাংলাদেশের শিক্ষাবোর্ডের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ২টি বাংলাদেশি স্কুলে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আমিরাতের ২টি কেন্দ্র থেকে বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে মোট ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রবাসীরা জানায়, আমিরাতের ৭টি প্রদেশের মধ্যে ২টি প্রদেশে বাংলাদেশি স্কুল আছে, অন্য ৫টি প্রদেশে নাই। ফলে বসবাসরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা বাংলা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। দুবাই ও শারজাহে বাংলাদেশি স্কুল না থাকায় বাংলাদেশি শিক্ষার্থীরা বাধ্য হয়ে ভারতীয় স্কুল বা ইংরেজী মাধ্যমে লেখাপড়া করছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবকে রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন- রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার শর্তহীন প্রতিশ্রুতি। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন। কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করলেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এযুদ্দের কারণে তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।
খবর – অনলাইন জিও নিউজ।


পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন- সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান- যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন-সংঘাতের আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ