আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

শাহিদুল ইসলাম কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার সকালে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ এর আয়োজনে কালিয়াকৈর বাসটার্মিনালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক বর্ণাঢ্য ‍র‍্যালি অনুষ্ঠিত হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলমের সভাপতিত্বে ও গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন, বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মোঃ কিরণ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন নেতা কর্মীরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা ও যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়তে পুলিশ, পরিবহন শ্রমিক, মালিক ও যাত্রী—সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তারিখ ২২-১০-২৫ইং

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনার বেড়ায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা বেড়া উপজেলার বড়শিলা গ্রামের এক বৃদ্ধ রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ মার্চ সকালে বেড়া উপজেলা বড়সিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে ফজলু রহমান (৫৫) নামে এক ভ্যান রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া থানা পুলিশ। নিহত বৃদ্ধ পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের ক্ষেত থেকে বৃদ্ধ রিকশা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।

বেড়া থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র জানান, থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ