আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

চট্টগ্রামে দিনে দুপুরে ডাকাতি, ১১ দিনেও গ্রেফতার হয়নি ডাকাত দলের সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর খুলশীতে দিনে-দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দামি গাড়ি ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনার ১১ দিন পার হলেও ডাকাতের খোঁজ পায়নি পুলিশ। প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে সিনেমা স্টাইলে তারা দুর্ধষ এ ডাকাতির ঘটনা ঘটায়।

তবে খুলশী থানার ওসি শাহিনুর আলম জানান, বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর না থাকায় খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। আশা করছি আমরা ডাকাতদলের খোঁজ পেয়ে যাবো।

জানা গেছে, গত ১০ অক্টোবর বেলা সোয়া ১২ টায় মাই টিভির সাংবাদিক পরিচয় দিয়ে এক নারীসহ ১০ জনের একদল ডাকাত ৪৫ লাখ টাকা দামের একটি প্রাইভেটকার, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

খুলশীর জাকির হোসেন রোডের উইং সোয়ার বিটিআই ভবনে এ ডাকাতি সংগঠিত হয়। স্বর্ণালংকার কিংবা নগদ টাকা ডাকাতির করতে শোনা যায়। ডাকাতদল প্রইভেটকার নিয়ে যায় তা তেমন একটা শোনা যায় না। এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর খুলশী থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। মামলায় ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমিনা আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ডাকাতির শিকার ৭৮ বছর বয়সী আমিনা আহমেদ জানান, তার ছেলে ও মেয়ে দেশের বাইরে থাকে। বিটিআই ভবনের চার তলায় কাজের মেয়ে শিল্পি, কেয়ারটেকার ইউনুছকে নিয়ে বসবাস করেন। গত ১০ অক্টোবর বেলা সোয়া ১২ টায় এক নারীসহ ১০ ব্যক্তি বাসার নিরাপত্তা প্রহরী সেলিমকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের মাইটিভির সাংবাদিক পরিচয় দিয়ে ভবনের ভেতর প্রবেশ করে।

ভেতরে প্রবেশের সাথে সাথে ভবনের নিরাপত্তা প্রহরী সেলিমকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদলের চার সদস্য সিকিউরিটি গার্ডরুমে অবস্থান নেয়। বাকী ছয়জন বাসার কেয়ারটেকার ইউনুছকে সাথে নিয়ে বাসায় প্রবেশ করে। তারা প্রথমে বাসার সবার মুঠোফোন কেড়ে নেয়। নিজেদের মাইটিভির সাংবাদিক পরিচয় দিয়ে বাসায় অবৈধ টাকা ও স্বর্ণালংকার থাকার কথা জানায়। তারা পুরো ঘর তল্লাশি করার কথা বলে।

আমিনা আহমেদ আরো জানান, তল্লাশি করার কাগজ আছে কিনা জানতে চাইলে ডাকাতদলের সাথে থাকা মহিলা সদস্য ৭৮ বয়সী আমিনাকে চড় মারে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আলমিরা থেকে চার জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন ও এক লাখ টাকা নিয়ে নেয়। পরে বাসার নিচে পার্কিংয়ে থাকা টয়োটা করোলা ক্রস ব্রান্ডের ৪৫ লাখ টাকা দামের একটি প্রাইভেট কার নিয়ে যায়।

লুট করা স্বর্ণের বাজারমুল্য প্রায় চার লাখ টাকা। বেলা সোয়া ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সোয়া দুই ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা সংগঠিত হয়। আমিনা জানান, গাড়িটি কয়দিন আগে কেনা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বরও নেয়া হয়নি। ডাকাতদলের সদস্যদের একজনের মুখে দাঁড়ি ছিল। দুইজনের কাধে ফুড পান্ডার ব্যাগ ছিল।

একজনের হাতে মাইটিভির লোগো সম্বলিত একটি বুম ছিল। ডাকাতদলের সাথে থাকা মেয়েটির পরনে জিন্স প্যান্ট, টি শার্ট, কুটি ও মাথায় ক্যাপ ছিল। ডাকাতদল চলে যাবার পর ৯৯৯ এ ফোন দিলে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘরের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও সংরক্ষণ করেছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ