উৎসবমুখর পরিবেশে.. পাবনার ভাঙ্গুড়ায় শ্যামল বাংলার তিন বছরের বর্ষপূর্তি উদ্‌যাপন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শ্যামল বাংলা পত্রিকার তিন বছরের বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের মিডিয়া কর্নারে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তির এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী।প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক শ্যামল বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ গৌর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪–এর সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ময়নুল হক, শাহিবুল ইসলাম পিপুল, মিলন সিদ্দিক, মেহেদী হাসান, সুজন আহমেদ, আব্দুল হালিম, আরিফুল ইসলাম আরিফ, ওমর ফারুক, উজ্জ্বল অধিকারী, খালিদ হাসান সহ ভাঙ্গুড়ার স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর সভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী,সাধারণ সম্পাদক সাপলু, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলহাজ, যুবদল নেতা রাজিব প্রমুখ।
আলোচনা পর্ব শেষে অতিথিরা বর্ষপূর্তির কেক কেটে আনন্দঘন পরিবেশে দিনটি উদ্‌যাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ গোলাম রাব্বি,পাবনা জেলা প্রতিনিধি,দৈনিক শ্যামল বাংলা।

উল্লেখ্য,২০২২ সালের ২৫ অক্টোবর “মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম” এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে দৈনিক শ্যামল বাংলা পত্রিকা তিন বছরের এই পথচলায় পত্রিকাটি পেশাদার সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের আকবর শাহে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন পরিবেশ অধিদপ্তরের পাশে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।রোববার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বলেন, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই মৃত্যুকে আলিঙ্গন করল চবি ছাত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাত ২টায় শিক্ষার্থী মহুয়ার মৃত্যুর বিষয়টি সহপাঠীদের নিশ্চিত করেছেন তার বোন। মহুয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তারা ঢাকার সাভার উপজেলায় থাকতেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার আগে থেকেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই শিক্ষার্থী। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক বলেন, মহুয়া গত আগস্টের ১৪ তারিখ আমাকে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে বলেছিল, ভাইয়া, সাভার এনাম মেডিক্যালে জরুরি ঙ+ রক্ত লাগবে। আমি জিজ্ঞেস করলাম, কার জন্য রক্ত লাগবে? তখন বলল, ‘ভাইয়া, আমার জন্যই। আমার রক্তের প্লাটিলেট অনেক কমে গেছে, তাই প্লাটিলেট দেওয়া প্রয়োজন।

এরপর রক্তের ব্যবস্থা করার জন্য প্রায়-৭৮ জনকে নেওয়া হলেও কারও সাথেই গ্রুপের মিল ছিল না। পরে একজনের সাথে মিল পাওয়া গেলে ওই রাতেই তাকে প্ল্যাটিলেট দেওয়া হয়’।
তিনি আরও বলেন, ‘লিউকেমিয়ার চিকিৎসা চলছিল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তার’।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ