কবি রিপন শানকে নিয়ে শব্দকুঠির ৭৭ তম জমজমাট আসর অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মুক্তবুলির প্রধান সম্পাদক, ভয়েস চট্টগ্রামের উপদেষ্টা সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগতের সহ-ব্যবস্হাপনা সম্পাদক, মাতৃজগত টিভির পরিচালক, দৈনিক অমৃতালোকের ফিচার এডিটর, ভোলারকণ্ঠের বিশেষ প্রতিনিধি, রেডটাইমস এর সিনিয়র রিপোর্টার, বজ্রকণ্ঠ ডটকমের গ্লোবাল করেসপন্ডেন্ট বহুমাত্রিক লেখক প্রভাষক কবি রিপন শান কে নিয়ে এক জমজমাট সাহিত্য আড্ডা উপহার দিয়েছে সময়ের সৃজনশীল সংগঠন শব্দকুঠি সাহিত্য অঙ্গন ।


৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত সন্ধ্যায় শব্দকুঠির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রোকসানা রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় জমজমাট এই অনুষ্ঠানে কবি রিপন শানের জীবন ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ঢাকা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গবেষক কবি রাশেদ চৌধুরী, ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি ডক্টর লিন্ডা আমিন, প্রজন্ম একাডেমির সভাপতি কথাসাহিত্যিক কালাম ফয়েজী, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের মহাসচিব ব্যারিস্টার কবি সাদিয়া আরমান, দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী ।


কবিতা পাঠে অংশগ্রহণ করেন- কবি চাষী আব্দুল হক, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি শেলি সেলিনা, কবি শান্তা ফারজানা, কবি আবদুল মান্নান, কবি দিপাশ আনোয়ার, কবি ইশরাত শিউলী , শিশুসাহিত্যিক শাহাবউদ্দিন শামীম সহ শব্দকুঠির একঝাঁক সদস্য কবিগণ । কবি রিপন শানের নদীর বুকে জীবন জ্বলে কাব্যগ্রন্থ থেকে বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন কবির অকৃত্রিম বন্ধু ব্যারিস্টার সাদিয়া আরমান । শুভেচ্ছা নিবেদন করেন- মাধূর্য প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক প্রকাশক হাফেজ নুরুজ্জামান ।

নদীর বুকে জীবন জ্বলে, ফিনিক্স পাখির উড়াল, রত্নখচিত কুয়াশা এবং (প্রকাশিতব্য)- শিল্পের আলাপ, কবিতা-কলাপ, আট বেহেশতের সুবাস , অপার বিস্ময়, শানিত ত্রিনাট এর লেখক রিপন শান সম্পর্কে বক্তাগণ বলেন- শিল্প সংস্কৃতি ও সমাজকর্মের এক আত্মনিবেদিত প্রতিভার নাম রিপন শান ।একসময় রাজধানীতে আলো ছড়িয়েছেন, এখন দ্বীপজেলা ভোলা তথা দক্ষিণ বাংলায় আলো ছড়াচ্ছেন । শব্দকুঠি সাহিত্য অঙ্গন নদীমাতৃক এই কবিকে সম্মানিত করে নিজেরাই সম্মানিত হলো ।


অনুষ্ঠানে আড্ডার মধ্যমণি কবি রিপন শানের হারিয়ে যাওয়া পরাণপাখি ১১ বছর বয়সী একমাত্র সন্তান খাদিজা রওশান রোদসীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় । আসরে দুই ধাপে কবি রিপন শান ভিন্ন ভিন্ন স্বাদের আটটি কবিতা পরিবেশন করেন। তাঁর গাওয়া গান দিয়ে শেষ হয় শব্দকুঠির ৭৭ তম বর্ণিল আসর ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে আগুনে ৭ দোকান ভস্মীভূত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাকলিয়ার তুলাতুলিতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তুলাতলীর জামাই বাজার এলাকার আলী মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। আগুন নির্বাপণে চারটি ইউনিট অংশ নেয়।

বেলা পৌনে ৩টার দিকে আগুন নির্বাপণ সম্ভব হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহ ইমরান জানায়, আগুনে মার্কেটটির ৫ থেকে ৭ টি দোকান পুড়ে গেছে। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার, স্ত্রী অন্যত্র বিয়ে করায় ক্ষুদ্ধ স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাবা ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে, এমন অভিযোগে নোয়াখালীর সুবর্ণচরে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।নাঈম (১৪)লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজঙ্গালিয়া গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় নিহতের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে নিহতের বাবাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।

নাঈমের নানা এবায়েদ উল্যাহ বলেন, সোমবার রাতে নাঈম আমার বসতঘরে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠে দেখি, ঘরের দরজা খোলা এবং নাঈম শয়নকক্ষে নেই। পরে সকাল ৭টার দিকে সার আনতে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানখেতের পাশে রাস্তার ওপর নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখতে পাই।

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে তার মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর নাঈম নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। সোমবার ২১ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে নানার বসত ঘরেই ঘুমিয়ে ছিল নাঈম। সকালে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশে পাওয়া যায় তার মরদেহ। গত ২০-২৫ দিন আগে নাঈমের মা সুমি আক্তার দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে নাঈমের বাবা ইব্রাহীম খলিল সাবেক স্ত্রী সুমির ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে।

পরবর্তীতে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। ছেলের আয়-রোজগার খেয়ে কীভাবে মা খায়, তা দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। ঘটনার পরপরই নাঈমের মা সুমি তার সাবেক স্বামী খলিলকে সন্দেহ করেন। সকালে নাঈমের মৃত্যুর খবর জানাতে খলিলকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তিনি নিজে ফোন করলে ছেলের মৃত্যুর খবর তাকে জানানো হয়। সুমি দ্বিতীয় বিয়ে করায় খলিল তার ছেলেকে শ্বশুরের ঘর থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, বৃহস্পতিবার অভিযুক্ত বাবাকে আটক করা হয়। থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছেলের হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। শুক্রবার বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ