নেত্রকোণায় ব্রি ধান১১০-এর বাম্পার ফলন

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার কলমান্দায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত ধানের নতুন জাত ব্রি ধান১১০-এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর ২০২৫) সকালে নতুন ০৬ টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে ও ব্রি, আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার আয়োজনে উপজেলার রংছাতি ইউনিয়নের কেবলপুর গ্রামে কৃষক মোখশেদ আলীর আঙিনায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ব্রি, নেত্রকোণার বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান মোঃ খালিদ হাসান তারেক-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রণয়ণকারী ও পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন। সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণার উপপরিচালক মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, এলএসটিডি প্রকল্পের বিজ্ঞানী মোঃ খালিদ হাসান সৌরভ, মোঃ রবিন ইসলাম সহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া প্রমুখ। এছাড়াও ব্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এর আগে উপস্থিত অতিথি ও কৃষক-কৃষাণীদের নিয়ে শস্য কর্তন অনুষ্ঠিত হয়। পরে তা মাড়াই করে উপস্থিতির সামনে পরিমাপ করে বিঘাপ্রতি ২২-২২.৫ মণ ফলন পাওয়া যায়। ফলনে ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন কৃষকগণ।

উল্লেখ্য, ব্রি ধান১১০ ও ব্রি ধান৫১ আকস্মিক বন্যা সহিষ্ণু জাত। উক্ত অঞ্চল সীমান্তবর্তী হওয়ায় সাম্প্রতিক সময়ে আকস্মিক বন্যায় কৃষকগণ যখন নতুন জাতের প্রত্যাশায় ছিলেন, তখন ব্রি, নেত্রকোণার প্রধান মোঃ খালিদ হাসান তারেক এই অঞ্চলে বন্যা সহিষ্ণু জাতসমূহের প্রাযোগিক পরীক্ষণ স্থাপন করেন। মূলত দ্বিফসলি উক্ত ফসলের মাঠকে ত্রিফসলিতে রুপান্তর করতে স্বল্পমেয়য়াদি িএ জাত স্থাপন করেন তিনি। পরে স্বল্প মেয়াদি সরিষা চাষের পর পুণরায় বোরো ধান রোপণে উপযোগী করতেই ব্রি, নেত্রকোণার এ প্রয়াস।
উপকারভোগী কৃষক মোখশেদ জানিয়েছেন, আমি ধান গবেষণার প্রতি কৃতজ্ঞ। বন্যায় আমার জমি ১০ দিন ডুবে থাকার পরও কাঠা প্রতি (৮ শতাংশ) ৫.৫ মণ ফলন পেয়েছি, যা বোরো মৌসুমেও সাধারণত পাওয়া যায়না। আমি উক্ত জমির সকল ধান বীজ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করব। স্থানীয় কৃষকরা যাতে আর আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য বীজ তাদেরকে সরবরাহ করব।

বিজ্ঞানী ড. আনোয়ার হোসেন জানান, এলএসটিডি প্রকল্পের উদ্দেশ্যই হলো স্থানীয় আবহাওয়া, মাটির ধরণ ও জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তি উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে এর প্রচলন করা। এরই ধারাবাহিকতায় এবারই প্রথম আমন মৌসুমে কলমান্দার মতো সীমান্ত অঞ্চলে এমন নতুন একটি জাতের প্রযুক্তি স্থাপন করা হয়েছে। কৃষকের সাফল্যে আমরা বিজ্ঞানীরাও আনন্দিত।
পরে বিকেলে প্রকল্প অফিস পরিদর্শন শেষে জেলা শহরের ছোটগাড়ায় ব্রি ধান৮৭ জাতের একটি মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠানে যোগ দেন পিডি ড. আনোয়ার হোসেন। কার্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি এবং এ ধারা বজায় রাখতে প্রয়োজনীয় সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও আশরাফ উদ্দিন তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে কখন, কীভাবে কেন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের দেয়া তথ্যে জানা যায়, মরদেহ উদ্ধারের পর ফরেনসিকের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ