আজঃ বুধবার ১৭ জুন, ২০২৬

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ আহত -৫।

শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে ।এর মধ্যে একজনের অবস্থা খুব গুরুতর। কালিয়াকৈর পৌরসভারস্থ
কালামপুর দক্ষিণপাড়া এলাকায় মুসলেমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সোহান (২৫), তোফাজ্জল হোসেন (৩৫) কফিল উদ্দিন (৬৫) ছাদেকা বেগম (৫৫) ইছাম উদ্দিন (৪৫) শিল্পী বেগম (২৮) এই ঘটনায় মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়েছেন সোহান। সে বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। অন্যন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।
এই ঘটনায় সোহানের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, পারভেজ (২২), জহির (৫৮), আব্দুল মালেক (৫৫) আহাম্মদ আলী (৪৬) জাহাঙ্গীর (৩৮) জুয়েল (৩৫) রাকিব (৩৫) সহ অজ্ঞাত নামা ৫-৬ জন নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় এবং অভিযোগ সূত্রে জানা যায় ,কালামপুর দক্ষিণপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষদের সাথে বিরোধ চলিয়া আসিতেছে এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উক্ত জমি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তাকে নিয়ে উভয়পক্ষ নিয়ে সালিশি বৈঠক করা হয়। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা বিচার না মানিয়া বিভিন্ন প্রকার তালবাহানা করিয়া জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় । এই সময় সোহান এর উপরে লোহার এস এস পাইপ দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা মাথা আঘাত করে রক্তাক্ত যখন করলে সোহান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত সোহানকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন এখন তার বর্তমান অবস্থা খুব আশঙ্কাজনক। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বললে তারা জানান আমাদের নিকটে থাকা নগদ ১৪,৭৫০ টাকা এবং প্রায় তিন লক্ষ টাকা সমপরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ওই হামলাকারীরা।

৳৳পএই ঘটনায় অভিযুক্ত আব্দুল মালেক এর ছেলে জুয়েলের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সালিশি বৈঠকের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আমার বাবা আব্দুল মালেক এবং পারভেজসহ ৫ জন গুরুতর ভাবে আহত হয়েছে। পরিবারের লোকজন সুস্থ করার পরে আমরা আইনের সহায়তা নেব।কালিয়াকৈর থানার কর্তব্যরত অফিসার এসআই আব্বাস আলী তালুকদার জানান এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসকে নিয়োগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ধারা-৮(১) এবং ধারা-৮ (২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে নিম্নবর্ণিত শর্তে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, যোগদানের তারিখ হতে চেয়ারম্যানের কার্যকাল পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে; তবে উক্ত মেয়াদ সমাপ্তির পূর্বে সরকার ইচ্ছে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে যেকোনো সময় স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। এ নিয়োগ অবৈতনিক।

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান ১০২” শীর্ষক একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৪ জুন) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। 

উক্ত কৃষক মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি তার বক্তব্যে সকলের প্রতি জিংক ধানের চাষাবাদ পদ্ধতি, জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাসেল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছা: ইবনে হারেসা, লোহাগাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, উক্ত গ্রামের মধ্য চাপাপড়া নকশবন্দী জামে মসজিদের ইমাম সাহেব মোঃ তৈয়বুর রহমান এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান সহ মিডিয়া ব্যক্তিত্ব।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ