আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কালিয়াকৈরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে।

৩ নভেম্বর সোমবার সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের উদ্যোগে পৌরসভার ৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান আলীর নেতৃত্বে একটি মিছিল বের করেন।

মিছিলটি কালিয়াকৈর পৌরসভারস্থ ৮ নং ওয়ার্ডের পাশা গেট বাজার হতে মাটি কাটা ছাপরা মসজিদ এলাকা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাশা গেট বাজার এলাকায় এসে শেষ হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন ,কালিয়াকৈর পৌর বিএনপি’র ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফজলু, বিএনপি নেতা আনিস, ইয়াকুব আলী, জসিম, জাহাঙ্গীর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে সাবেক মেয়র মুজিবুর রহমান এর পক্ষে দলের জন্য সাধারণ ভোটারদের নিকট ধানের শীষের ভোট প্রার্থনা করেন।

এ সময় বক্তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। তাই এই ৩১ দফা দাবি জনগনের দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।
১. মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
২. ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
৩. সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,
৪. ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,
৫. ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,
৬.নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং
৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী লুনা বেসরকারিভাবে নির্বাচিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী লুনা বেসরকারিভাবে নির্বাচিত।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ