ভোলায় জলসিঁড়ির জমজমাট ষষ্ঠ আসর অনুষ্ঠিত ।। 💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্বীপজেলা ভোলার সর্বস্তরের লেখকদের প্রাণের সংগঠন জলসিঁড়ি সাহিত্য আসরের জমজমাট ষঠ পর্ব অনুষ্ঠিত হয়েছে । ভোলা প্রেসক্লাবে, ৮ নভেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যায় আয়োজিত সাহিত্য আড্ডায় জলসিঁড়ির আহবায়ক বিশিষ্ট শিশুসাহিত্যিক শাহাবুদ্দিন শামীম এর সভাপতিত্বে, আবৃত্তিশিল্পী এস এম বাহাউদ্দিন বাহারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে মূল্যবান বক্তব্য রাখেন- বিশিষ্ট গবেষক ও ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ ফিরোজ মাহমুদ, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান কবি রিপন শান, জাতীয় কবিতা পরিষদ ভোলার সহ-সভাপতি ও নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) কবি কামাল হোসেন শাহীন, সহকারী অধ্যাপক (বাংলা) ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ভোলা জেলা প্রতিনিধি জুন্নু রায়হান , ব-দ্বীপ ফোরাম এর সভাপতি আবৃত্তিশিল্পী মীর মোশাররফ অমি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- জলসিঁড়ি সাহিত্য আসরের সদস্য সচিব ও ভোলা ইউনানী মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. মহিউদ্দিন মহিন ।

আসরে চমৎকার ছোটগল্প পাঠ করেন- দৈনিক প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মোঃ নেয়ামত উল্যাহ । কবিতা পাঠ করেন – জলসিঁড়ির নির্বাহী সদস্য ও ভোলা গভর্নমেন্ট হাইস্কুলের শিক্ষক কবি আল মনির, জাতীয় কবিতা পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলফিকার আলী, জলসিঁড়ির সদস্য কবি বিলকিস জাহান মুনমুন, কবি কামরুন্নাহার, কবি শাহনাজ পারুল, কবি চৌধুরী সাব্বির আলম, কবি জিএম ফিরোজ প্রমুখ। আসরে একগুচ্ছ কবিতা নিবেদনের পাশাপাশি কবিতার গান পরিবেশন করেন কবি রিপন শান । মূল্যবান প্রবন্ধ পাঠ করেন- শিশুসাহিত্যিক শাহাবুদ্দিন শামীম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক এম এ বারিক ও আল-আমিন শাহরিয়ার ।

নিয়মিত ধারাবাহিক আসরের প্রয়োজনীয়তা তুলে ধরে জলসিঁড়ি সাহিত্য আসরের বক্তারা বলেন- জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হক, দ্বীপান্তরের বন্দী নলিনী দাস এবং বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জীবনস্মৃতি ধন্য ভোলা জেলার আর্থ-সাংস্কৃতিক গৌরবকে যুগের ধারায় প্রবাহিত করার জন্য হলেও ভোলার লেখকদের দলমত নির্বিশেষে এক প্লাটফর্মে মিলিত হতে হবে । জল-জলাঙ্গীর জনপদ নদীবিধৌত ভোলার চিরসংগ্রামী মানুষের জরুরি সকল দাবি বাস্তবায়নে সাহিত্যের নিয়মিত অনুশীলন ব্যাপক ভূমিকা রাখবে । সময়ের চাহিদাকে সামনে রেখে জলসিঁড়ি সাহিত্য আসর ভবিষ্যতে নিত্যনতুন সৃজনশীল কর্মসূচি গ্রহন করবে ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও আশরাফ উদ্দিন তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে কখন, কীভাবে কেন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের দেয়া তথ্যে জানা যায়, মরদেহ উদ্ধারের পর ফরেনসিকের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ