গুপ্ত রাজনৈতিক শক্তি নির্বাচনকে ঘিরে নানামুখী বিভ্রান্তি, গুজব এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত: মুহাম্মদ শাহেদ

জহিরুল ইসলাম জহির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


 

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, গুপ্ত রাজনৈতিক শক্তি নির্বাচনকে ঘিরে নানামুখী বিভ্রান্তি, গুজব এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত।

গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য। ৭১’র পরাজিত শক্তি দুঃখজনকভাবে বিভিন্ন সময়ে নির্বাচনকে ঘিরে নানামুখী বিভ্রান্তি, গুজব এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যায়, যা মূলত নির্বাচন বানচালের একটি পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। ফলশ্রুতিতে পলাতক ফ্যাসিস্ট মাথাচাড়া দিচ্ছে যা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।

তিনি গতকাল ১৪ নভেম্বর শুক্রবার বিকাল ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ’র পক্ষে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটের অধিকার ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা রাষ্ট্রের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য হুমকি। জনগণই রাষ্ট্রশক্তির উৎস, আর তাদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার চেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বে এদেশের আপামর জনগণ রুখে দিবে। যুবদলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে অদৃশ্য শত্রু আস্তে আস্তে সামনে আসছে।

তিনি এ সময় চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ কে বিজয়ী করতে যুবদলের নেতা-কর্মীদের ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর বার্তা ৩১ দফা পৌঁছে দেওয়ার আহবান জানান। ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ বীর চট্টলার কৃতি সন্তান, উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকার ভোটারদের অনুরোধ জানান।

৭নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জাবেদ হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সোলায়মান হোসেন মনা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকি, সাবেক মহানগর যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান লেবু, মোহাম্মদ এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল,

 

হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, সিরাজ সিকদার, দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীর আলম মনি, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন সেলিম, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লত হোসেন, শফিউল বাশার শামু, সদস্য মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ নাছির, মোহাম্মদ মনছুর, হাসান চৌধুরী তোফা, আরিফুল ইসলাম ইলু, মোঃ আকবর, মোহাম্মদ মোরশেদ, কোরবান আলী রহিম, জয়নাল আবেদীন খোকন, মোহাম্মদ সুমন, ছালেহ আহমদ খোকন, ৭নং ওয়ার্ড যুবদলের রাসেল আহমদ, ওমর সানি, মোঃ জাহেদ, ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নিধারিত ভাড়া না মানলে ২১ সেপ্টেম্বর থেকে ব্যবস্থা: ইউএনও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট না থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলার সব সিএনজি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা অডিটোরিয়ামে সিএনজির ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও কার্যালয় থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কিংবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করতে চালকদের নির্দেশ দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।সভায় আরও সিদ্ধান্ত হয়, বোয়ালখালীর পাঁচটি স্টেশনে পূর্বের নির্ধারিত ভাড়ার সঙ্গে ৫ টাকা করে বৃদ্ধি করা হবে। অন্য স্টেশনগুলোর ভাড়া আগের মতোই বহাল থাকবে।

সভায় বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান, শ্রমিকনেতা আবদুল সাত্তার এবং কালুরঘাট-ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশেরদীঘি, বেংগুরাসহ বিভিন্ন এলাকার সিএনজি চালক ও সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ