আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ত্রয়োদশ আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৬ আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বলাই আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) এর জন্ম দ্বি-শত বর্ষপূর্তি ও ১২০তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট (এসজেডএইচএম ট্রাস্ট) এর ১০ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে আগামী ১৪ জানুয়ারী, ২০২৬ইং “ত্রয়োদশ আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৬” আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল রোডস্থ এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে উক্ত আয়োজক কমিটির সম্মানিত আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক জনাব ড. হানিফ মিয়া, দিলীপ বড়ুয়া, অর্কিড স্কুলের অধ্যক্ষ বার্নাড বেরোরি, ইউসুফ আলী, লায়ন ডাঃ বরুন কুমার আচার্য্য বলাই, এডভোকেট আব্দুল্লাহ ইকবাল, মাওলানা মজিবুল হক, মজিবুল হক এবং সৈয়দ শরফ উদ্দীন রাসেল প্রমুখ। উক্ত ১৩তম বারের মত আয়োজিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৬ অনুষ্ঠান সফল করার জন্য সভার শুরুতে সকলে পূর্বের সম্মিলনের ভূল-ভ্রান্তিগুলো নিয়ে বিশেষ আলোচনা করেন এবং এ-বারের আয়োজনে তা কাটিয়ে ওঠতে কি কি সহায়ক কর্মকান্ড হাতে নেয়া যায় তা নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। শেষে উক্ত সভার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন পূর্বের অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আগামী অনুষ্ঠানে তা আরো সুচারুভাবে আয়োজন করার জন্য সকল সদস্যকে ঐকান্তিক প্রচেষ্ঠার মাধ্যমে কাজ করার আহবান করেন এবং উক্ত অনুষ্ঠান আয়োজনের এখন পর্যন্ত অসমাপ্ত কাজ যথাসময়ে সম্পাদনপূর্বক অনুষ্ঠানটি সফল করার জন্য নানা দিক-নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ