আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামের চকবাজার থানার ভেতর থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ভেতর থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রোববার সকালে চকবাজার থানা ব্যারাকের বাথরুম থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. অহিদুর রহমান (৩২) এর লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজির আলী জানান, বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে তিন মাস আগে সিএমপিতে যোগ দেন অহিদুর। গত সেপ্টেম্বরে তার চকবাজার থানায় পদায়ন হয়। থানার ব্যারাকে থাকতেন। সকালে গামছা, সাবান নিয়ে গোসল করতে বাথরুমে যান। আমাদের আরেকজন সদস্য গোসল করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাচ্ছিলেন। তিনি বাইরে থেকে ডাকাডাকি করেন। কয়েকবার দরজা ধাক্কানোর পরও সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, আমাদের ওই সহকর্মী তখন চিৎকার করে অন্যদের ডাকেন। অন্যরা গিয়ে দরজা ভেঙ্গে তাকে ছাদের হুকের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার লাশ উদ্ধার করা হয়।

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, গত রাতেও থানার টহল টিমের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন অহিদুর। সকালে কাজ শেষ করে তিনি থানার ব্যারাকে ফিরেছিলেন। রাতে তার সাথে যারা ডিউটি করেছিলেন তারা বলেছেন তার মধ্যে কোনো অস্বভাবিকতা তারা দেখেননি। স্বাভাবিকভাবেই ডিউটি করেছিলেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ