আজঃ মঙ্গলবার ৫ মে, ২০২৬

‎জীবনের প্রথম বিসিএস – প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন মোস্তফা ‎

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


‎জীবনের প্রথম বিসিএস পরীক্ষা দিয়েই প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের কৃতি সন্তান মোঃ মোস্তফা আলী। তার সাফল্যে এলাকা জুড়ে বইছে আনন্দের সুবাতাস। সম্প্রতি প্রকাশিত ৪৫ তম বিসিএস পরীক্ষার ফলাফলে তিনি মেধা তালিকায় ১৪ তম স্থান অর্জন করে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। অনার্সের ফলাফল প্রকাশিত হওয়ার আগেই তিনি ৪৫ তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলেন এবং প্রথম চেষ্টাতেই তিনি সাফল্যে অর্জন করতে সফল হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে সহকারী পরিচালক পদে কর্মরত আছেন।

‎শিক্ষা জীবনে তিনি ২০০৯ সালে ঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি-তে ট্যালেন্টপুলে বৃত্তি,২০১৫ সালে ঘাটিনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-তে গোল্ডেন এ প্লাস এবং ২০১৭ সালে সরকারি আকবর আলী কলেজ থেকে এইচএসসি-তে জিপিএ-৫ অর্জন করেছেন। ‎তারপর তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান তিনি সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি এসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্স অব বিজয় একাত্তর হল-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং

‎’Dhaka University Students Association of Ullapara’-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ও মোঃ মোস্তফা আলী শিক্ষা জীবনের বিভিন্ন সময়ে নিজ ডিপার্টমেন্টের শ্রেণি প্রতিনিধি, ঢাবি বন্ধুসভার অনুষ্ঠান বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এসময়ে মোঃ মোস্তফা আলী সাংবাদিকদের বলেন, এটা আমার জীবনের প্রথম বিসিএস পরীক্ষা ছিলো, অনার্সের ফলাফল বের হওয়ার আগেই আমি ৪৫ তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলাম। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আমি প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আমার মা-বাবা, আমার স্কুল জীবনের শিক্ষক, আমার কলেজ জীবনের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি, তাদের সুন্দর ও গঠনমূলক দিক নির্দেশনায় আজ আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

এই বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও সরকারি আকবর আলী কলেজের প্রাক্তন শিক্ষক প্রফেসর মোঃ শামীম হাসান বলেন, মোস্তফা আলী একজন ভালো ছেলে। সে আকবর আলী কলেজের সাবেক শিক্ষার্থী ছিলো। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে আজ সে ৪৫ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছে। আমি তার জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছি। ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও সরকারি আকবর আলী কলেজের প্রাক্তন শিক্ষক ডঃ মোঃ জাহিদুল ইসলাম বলেন, মোঃ মোস্তফা আলী আমার খুব প্রিয় শিক্ষার্থী। আমি যখন সরকারী আকবর আলী কলেজে শিক্ষকতা করতাম সে তখন আমার শিক্ষার্থী ছিলো।

মোঃ মোস্তফা আলী এইচএসসি পরীক্ষায় পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখতো এবং বিভিন্ন সময়ে আমার দিক-নির্দেশনা নিতো। মোঃ মোস্তফা আলীর সফলতায় আমি গর্ব বোধ করেছি এবং আমি তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করেছি। উল্লেখ্য, ৪৫ তম বিসিএস পরীক্ষায় মোট ১৮০৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মোস্তফা আলী প্রশাসন ক্যাডারে স্থান অর্জন করে নিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মো. মাসুদ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাকে ডিএমপি থেকে বদলি করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ভারতের কেরালায় মুসলিম লীগের ফাতেমার বিজয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের কেরালা রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে পেরামব্রা বিধানসভা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া।বাম রাজ্য হিসেবে খ্যাত সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করেন ৩৪ বছর বয়সী তাহলিয়া। তিনি মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্র রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ