আজঃ শুক্রবার ২০ মার্চ, ২০২৬

সাঘাটায় নবযোগদানকৃত ইউএনও আশরাফুল কবীরকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল কবীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে ইউএনও কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাংবাদিকরা ইউএনওকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সাঘাটার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর সাফল্য কামনা করেন। এসময় ইউএনও আশরাফুল কবীর সাংবাদিকদের শুভেচ্ছা গ্রহণ করে বলেন,
“সাঘাটার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়ন নিশ্চিত করতে সংবাদকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন,সাঘাটা উপজেলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। এ কাজে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকরা নতুন ইউএনওর সঙ্গে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় সমস্যাবলি নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় মহলে ধারণা করা হচ্ছে, ইউএনও আশরাফুল কবীরের যোগদানে সাঘাটা উপজেলায় প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত যুক্ত হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” এই আহবানে বন্ধন ফাউন্ডেশন গজারিয়ার সার্বিক তত্ত্বাবধানে পালিত হয়েছে দ্বীপজেলা ভোলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব ।

১৯ মার্চ ২০২৬ বিদ্যালয়টির উন্মুক্ত প্রান্তরে রকমারি ইফতার মাহফিল ও বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হাজারো প্রাণের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন- গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ।

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন মনুর সভাপতিত্ব উৎসব স্মারক পাঠ করেন মোঃ জসিম উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও জাতীয় কবিতা পরিষদ ভোলার শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বীরের সন্তান কবি নজরুল ইসলাম জামাল ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য, সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান , সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের সভাপতিমন্ডলীর সদস্য নাট্যকার আব্দুল মান্নান হেডমাস্টার, ভোলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ এরশাদ, লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মতিউর রহমান কাজল, সাবেক শিক্ষার্থী ডাঃ রুহুল কুদ্দুস খান , লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সিনিয়র সদস্য শিক্ষাবিদ সাংবাদিক মোঃ মাহবুব আলম, লালমোহন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক আমার দেশের লালমোহন প্রতিনিধি মাওলানা মোঃ আজিম উদ্দিন খান , লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, দৈনিক নয়াদিগন্তের লালমোহন প্রতিনিধি এম আর পারভেজ, সাংবাদিক ইউসুফ আহমেদ, দিগন্ত চ্যানেলের অনলাইন এডিটর শহিদুল ইসলাম তন্ময়, রুপালি বাংলাদেশ এর লালমোহন প্রতিনিধি ইব্রাহিম আকাশ, সাংবাদিক সাইফুল ইসলাম জিহাদ প্রমুখ ।

হাজারো প্রাণের মেলায় হৃদয়ের সেতুবন্ধন তৈরি হয়ে বিনম্র ঐক্যের কুহুতানে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অযুত শিহরিন জেগেছিল যেন ৮০ বছর পূর্তির সৌহার্দ্য উৎসবে ।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বড়ঘোপের ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, এক মাস রোজা রাখার পর এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনে আনন্দ ও আত্মশুদ্ধির বার্তা। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আসুন আমরা ঈদের এই পবিত্র দিনে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করি।” তিনি মহান আল্লাহর কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে সুন্দর ও নিরাপদভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ