আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বাড়ছে পূর্বাঞ্চলের ট্রেনের ভাড়া ২০ ডিসেম্বর থেকে কার্যকর।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পূর্বাঞ্চলের আওতাধীন ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। পন্টেজ চার্জ সমন্বয় করে ছয়টি রুটে এই ভাড়া বাড়ানো হলো। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন সামঞ্জস্যপূর্ণ পয়েন্ট চার্জ আরোপ করার ফলে বিভিন্ন রুটে যাত্রী প্রতি ভাড়া কিছুটা বৃদ্ধি পাবে।
রেলওয়ের ভাষায় পন্টেজ চার্জ হলো সেতু, কালভার্ট বা ওভারপাস ব্যবহারের ফি। পূর্বাঞ্চলে সর্বশেষ এই চার্জ সংশোধন হয়েছিল ১৯৮২ সালে।কোন রুটে কত টাকা ভাড়া বাড়ল :

ঢাকা–চট্টগ্রাম রুটে বাণিজ্যিক দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে ৩৮১ কিলোমিটারে ধরা হওয়ায় ভাড়া বেড়ে গেছে। সোনার বাংলা এক্সপ্রেসের স্নিগ্ধা টিকিট ৮৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪৩ টাকা। ফার্স্ট বার্থের ভাড়া ১ হাজার ২৫ থেকে ১ হাজার ১৩৩ টাকা এবং এসি সিট ১ হাজার ৫৯০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার৭৪৬ টাকায়।

ঢাকা-কক্সবাজার রুটে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেসের স্নিগ্ধার ভাড়া ১ হাজার ৩২২ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৪৯ টাকা। এসি সিট ১ হাজার ৫৯০ থেকে বেড়ে ১ হাজার ৭৪০ এবং এসি বার্থ ২ হাজার ৪৩০ টাকা থেকে ২ হাজার ৬৫৬ টাকা হয়েছে—যা সর্বোচ্চ।
ঢাকা-সিলেট রুটে স্নিগ্ধা এখন ৭৮৮ টাকা, আগের ভাড়া ছিল ৭১৯ টাকা। এসি সিট ৮৬৩ থেকে বেড়ে ৯৪৩ এবং এসি বার্থ ১ হাজার ৩৩৮ থেকে ১ হাজার ৪৬৫ টাকা হয়েছে।

চট্টগ্রাম-সিলেট রুটে স্নিগ্ধার ভাড়া ৮৫৭ থেকে বেড়ে হয়েছে ৯০৯ টাকা এবং শোভন চেয়ারে ২৫ টাকা বেড়েছে। ফার্স্ট বার্থ নির্ধারিত হয়েছে ১ হাজার ১৩৭ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ৮৭ এবং এসি বার্থ ১ হাজার ৫৯১ থেকে বেড়ে ১ হাজার ৬৭৮ টাকা হয়েছে।
চট্টগ্রাম-জামালপুর রুটে শোভন চেয়ার ভাড়া ৫২৫ থেকে বেড়ে হয়েছে ৫৪৫ টাকা। স্নিগ্ধা ১ হাজার ৭ থেকে বেড়ে ১ হাজার ৪১, এসি সিট ১ হাজার ২৫৪ এবং এসি বার্থ ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে শোভন চেয়ার ২৫০ থেকে বেড়ে ২৫৫ টাকা হয়েছে। স্নিগ্ধা এখন ৪৮৯ টাকা যা আগে ছিল ৪৭৮ টাকা, এসি সিট ৫৮৭ এবং এসি বার্থ ৯২৪ টাকা নির্ধারিত হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ