আজঃ বুধবার ৪ মার্চ, ২০২৬

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানট ও উদীচি কার্যালয়ে হামলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয় এবং ছায়ানট ও উদীচি-তে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব। সেই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবিলম্বে স্বাভাবিক করার জোর দাবি জানানো হয়।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর শোকে জাতি যখন চরম দুঃখ-ভারাক্রান্ত, ক্ষোভে-বিক্ষোভে উত্তাল সাধারণ মানুষ; ঠিক এমন এক সময়ে গণমাধ্যমের ওপর হামলা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে।বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

প্রেস ক্লাব নেতৃবৃন্দ আরও বলেন, বিগত সরকারের সময়ও সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টে ফ্যাসিবাদী সরকার পতনের পরেও যদি গণমাধ্যমের ওপর হামলা অব্যাহত থাকে, তাহলে জনগণের ভরসা কোথায়? নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

স্বস্তিদায়ক ঈদযাত্রায় ঈদের ছুটি বাড়ানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানাকারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ ০১ দিনের ঈদের ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ০৪ মার্চ বুধবার পাঠানো এক বিবৃতিতে এই দাবী তুলে ধরেন সংগঠনটি মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড়কোটি মানুষ রাজধানী ছাড়বে, আমাদের গণপরিবহন সংকট, ষ্টেশন ও পথের অবকাঠামোসহ নানাকারণে স্বল্পসময়ে এতবেশী মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘেœ নিশ্চিত করা সম্ভব হয়না। এই কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়। এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ০৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধুমাত্র সরকার ১৮ মার্চ ০১ দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। এহেন ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি ০১ দিন বাড়ানোর দাবী সংগঠনটির।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাতিল আরো আন্তর্জাতিক ৭ ফ্লাইট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের আরো ৭টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালেও প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে নিম্নলিখিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি ফ্লাইট (এরাইভাল) বাতিল করা হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি বহির্গমন (ডিপার্চার) এবং ১টি আগত (এরাইভাল) ফ্লাইট বাতিল করা হয়েছে।এয়ার আরাবিয়া এয়ারলাইনসের মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে (২টি ডিপার্চার ও ২টি এরাইভাল)।
ফ্লাইট বিপর্যয়ের মধ্যেও কিছু রুটে বিমান চলাচল অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা ৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের (ঙঠ-৪০১) একটি ফ্লাইট অবতরণ করে এবং পুনরায় যাত্রী নিয়ে সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে (ঙঠ-৪০২) ছেড়ে যায়। এ ছাড়া মদিনা থেকে আসা বিমান বাংলাদেশের (ইএ-১৩৮) একটি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধাবস্থার কারণে আজ সকাল পর্যন্ত গত চার দিনে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সাথে যোগাযোগ রেখে পরবর্তী আপডেট জানার জন্য অনুরোধ করা হয়েছে।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ