আজঃ বুধবার ৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর হামলা ১৪ জন আটক,।

এস মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টো পথে সিএনজি চালানো কে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছেন।রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক ফসিল ফুয়েল স্টেশন এলাকায় উল্টো পথে সিএনজি চলাচলকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দায়িত্বরত সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক ও একাধিক সিএনজি জব্দ করেছে।

আহত সার্জেন্ট ইমতিয়াজ বলেন, “উল্টো পথে আসা একটি সিএনজি বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে হামলা চালায়।অন্যদিকে, আটক সিএনজি চালকদের আত্মীয় দাবি করেছেন, “আমাদের ওপর হামলার সময় আমার আত্মীয় ঘটনাস্থলে ছিলেন না।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, “উল্টো পথে গাড়ি চলাচলের কারণে সংঘর্ষ হয়েছে। আহত দুই পুলিশ এখন চিকিৎসাধীন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই চলছে। নাম পরে জানাব। মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে শর্টগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় আহত এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে উপস্থিত হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের স্থানীয় বিএনপি নেতা আবু তাহের। অসুস্থ কর্মীর শিয়রে আগ্নেয়াস্ত্রসহ তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত নেতার দাবি, অস্ত্রটি তার লাইসেন্স করা বৈধ শটগান।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা জুব্বা ও টুপি পরা আবু তাহের অন্যদের সঙ্গে বসে আছেন এবং তার হাতে একটি লম্বা ব্যারেলের শটগান ধরা রয়েছে। অস্ত্র বিশেষজ্ঞরা ছবি দেখে ধারণা করছেন, এটি একটি ‘পাম্প-অ্যাকশন’ শটগান, যার গঠনশৈলী ‘মসবার্গ ৫০০’ সিরিজ বা সমজাতীয় তুর্কি মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পেশাদার নিরাপত্তা সংস্থাগুলো এ ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন বিএনপি নেতা নুর ছাফা সাবু সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে দেখতে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তার বাড়িতে যান আবু তাহের। সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আবু তাহের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত রোববার রাতে ‘সাজিদ চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। আইন বিশেষজ্ঞদের মতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও তা জনসমক্ষে প্রদর্শনের কোনো সুযোগ নেই। আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র বহন করলেও তা সর্বদা দৃষ্টির আড়ালে রাখতে হয়। আগ্নেয়াস্ত্র আইন ও লাইসেন্সের শর্ত অনুযায়ী, জনসমক্ষে অস্ত্র প্রদর্শন করলে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারেন। এমনকি নিয়মবহির্ভূত এই আচরণের জন্য ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে।

অভিযোগের বিষয়ে আবু তাহের বলেন, অস্ত্রটি সম্পূর্ণ বৈধ এবং নিজের নিরাপত্তার স্বার্থে এটি সঙ্গে রাখা স্বাভাবিক বিষয়। রাজনৈতিক প্রতিপক্ষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ছবিটি তাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আইনের কোনো ব্যত্যয় বা লাইসেন্সের শর্ত ভঙ্গের প্রমাণ মিললে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানান।

সাংবাদিক নেতা আইয়ুব আলী আর নেই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রির চট্টগ্রাম ব্যুরো চীফ সাংবাদিক আইয়ুব আলী (৫৮) আর নেই। ইন্না-লিল্লাহে —-রাজেউন। সোমবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী মো. আইয়ুব আলী দীর্ঘদিন সিইউজে’র সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর কর্মনিষ্ঠা ও সহমর্মী আচরণ সহকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের জানাজা নামাজ পটিয়া উপজেলার শোঠভদণ্ডী এলাকায় অবস্থিত আবহানা ইমতিয়াজ মোল্লা জামে মসজিদে আজ মঙ্গলবার ( ৩ মার্চ) বাদ যোহর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আইয়ুব আলী চট্টগ্রাম প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ