আজঃ বুধবার ৪ মার্চ, ২০২৬

বিএসবিওএ নির্বাহী কমিটির নির্বাচনের পুনঃতফসিল

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস্ অ্যাসোসিয়েশনের (বিএসবিওএ) এর ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নির্বাহী কমিটির নির্বাচন পুনঃতফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ শহীদ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ সরকার কর্তৃক শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় শোক ঘোষণার প্রেক্ষিতে এই নির্বাচন রোববার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

বিএসবিওএ নির্বাচন বোর্ড চেয়ারম্যান কমোডর (অব.) সৈয়দ আরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান, ১ম ভাইস চেয়ারম্যান, ২য় ভাইস চেয়ারম্যান ও পরিচালক পদে নির্বাচন রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ভোট গণনা এবং নির্বাচন বোর্ড কর্তৃক ফলাফল প্রকাশ করা হবে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই।

নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে (যদি থাকে) নির্বাচন আপিল বোর্ডে আপিল দাখিলের শেষ তারিখ ও সময় সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন আপিল বোর্ড কর্তৃক আপিল নিষ্পত্তি ও নির্বাচন বোর্ডকে সিদ্ধান্ত অবহিতকরণ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত। নির্বাচন বোর্ড কর্তৃক নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ বুধবার বিকাল ৪টায়। নির্বাচনের চূড়ান্ত ফলাফলের বিরুদ্ধে (যদি থাকে) ১০ হাজার টাকা ফিসসহ নির্বাচন আপিল বোর্ডে আপিল দাখিলের শেষ তারিখ ও সময় শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত। নির্বাচন আপিল বোর্ড কর্তৃক আপিল নিষ্পত্তি ও নির্বাচন বোর্ডকে সিদ্ধান্ত অবহিতকরণ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত।প্রয়োজন হলে নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ফলাফলের সংশোধন ও পুনঃপ্রকাশ হবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি— এই ৬ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকেপাশাপাশি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পহেলা বৈশাখের আগেই চালু হচ্ছে ‘কৃষক কার্ড’ 
সেইসঙ্গে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে, এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

স্বস্তিদায়ক ঈদযাত্রায় ঈদের ছুটি বাড়ানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানাকারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ ০১ দিনের ঈদের ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ০৪ মার্চ বুধবার পাঠানো এক বিবৃতিতে এই দাবী তুলে ধরেন সংগঠনটি মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড়কোটি মানুষ রাজধানী ছাড়বে, আমাদের গণপরিবহন সংকট, ষ্টেশন ও পথের অবকাঠামোসহ নানাকারণে স্বল্পসময়ে এতবেশী মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘেœ নিশ্চিত করা সম্ভব হয়না। এই কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়। এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ০৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধুমাত্র সরকার ১৮ মার্চ ০১ দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। এহেন ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি ০১ দিন বাড়ানোর দাবী সংগঠনটির।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ