সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩০ লাখ টাকার ১৫১৪ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। মনড ব্র্যান্ডের উক্ত সিগারেটগুলো দুবাই এবং শারজাহ হতে আনা হয়েছিল। দুবাই থেকে আগত ফ্লাইট নম্বর-বিএস ৩৪৪ এর চারজন যাত্রী হতে মালিকবিহীন অবস্থায় ৫২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

এই চারজন যাত্রী হলো- মিজানুর রহমান, মো. রেদোয়ান, রেজাউল করিম, সালাউদ্দিন। সোমবার রাত পৌনে ১২টার দিকে এগুলো জব্দ করা হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
কাস্টমস কর্মকর্তারা জানান, সিগারেটের চালানটি আটকপূর্বক ডিটেনশন মেমো ( ডিএম) মূলে কাস্টমস হাউস, চট্টগ্রামের গুদামে জমা করা হয়েছে এবং কাস্টমস আইনের আওতায় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।












