আজঃ বুধবার ৪ মার্চ, ২০২৬

উপকূলের র‌্যালী ও সমাবেশ টেকসই নবায়নযোগ্য জ্বালানী প্রকল্পে বিনিয়োগের দাবি।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এলএনজি নির্ভর বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা ও নতুন করে এ ধরনের প্রকল্পে বিনিয়োগ না করার দাবিতে উপকূল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং জাস্ট এনার্জি ট্রানজিসান নেটওয়ার্ক (জেটনেটবিডি)’র সহায়তায় চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপকূল সমাজ উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবক ও স্থানীয় যুব সমাজের অংশগ্রহনে র‌্যালি শেষে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে এলএনজি ব্যবহার সম্পূর্ণ আমদানি নির্ভর, উচ্চ আমদানি খরচ, বৈশ্বিক বানিজ্যে এলএনজির মূল্যের অস্থিরতা জাতীয় বাজেট এবং জ্বালানী ভর্তুকির উপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে।

বক্তারা বলেন, এলএনজি আমাদানিতে ব্যয় হওয়া বিপুল অর্থ যদি সৌর, বায়ূ ও বায়োগ্যাস উৎপাদনে ব্যয় করা হতো, তবে দেশের জ্বালানী সংকটের একটি টেকসই সমাধান হতো। বর্তমানে মিরসরাই উপজেলায় বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহের জন্য ৬৬০ মেগাওয়াট একটি এলএনজি জ্বালনীভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রস্তাবনা রয়েছে এবং এ প্রকল্পের জন্য ৩০ একর জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। আমরা এ বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ করার জোর দাবি জানাই এবং শিল্পাঞ্চল সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন চর জেগে ওঠেছে, যেখানে স্বল্পব্যয়ে সোলারভিত্তিক বিদ্যুৎপ্রকল্প স্থাপন খুবই সহজ হবে।

সোলার প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ বেশি হলেও এটাতে উৎপাদন খরচ খুবই কম এবং মাত্র ৩ থেকে ৪ বছরের মধ্যে বিনিয়োগকৃত টাকা উঠে আসে এবং মিথেন গ্যাস নির্গমন হয়না বলে পরিবেশের উপর ও কোন প্রভাব পড়েনা। সুতরাং এ ধরনের টেকসই নবায়নযোগ্য জ্বালানী প্রকল্পে সরকারকে বিনিয়োগ করার দাবি জানানো হয়।সমাবেশে বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক, সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার মো. নাসির উদ্দিন এবং সংশপ্তকের পরিচালক অগ্রদূত দাশগুপ্ত, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা চন্দন কুমার পাল ও রেজাউল করিম প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আমেনা হত্যার বিচার চাই: নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর আমেনা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, মাধবদীতে সংঘটিত ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিহত আমেনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে রূপান্তর করতে হবে : এরশাদ উল্লাহ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে রূপান্তর করতে হবে। অতীতের দিকে ফিরে তাকাতে চাই না, আমরা নতুন বাংলাদেশ করতে চাই।এ সময় তিনি অর্থনৈতিক সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সকলে মিলেমিশে কাজ করার আহবান জানান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনি সাহা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইসহাক চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ প্রমুখ।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ