আজঃ বুধবার ২৯ এপ্রিল, ২০২৬

কলামিস্ট মোমিন মেহেদীর উপর হামলার বিচার ও নিন্দা বিভিন্ন মহলের।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদীর উপর হামলার বিচার ও নিন্দা জানিয়েছেন শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। ৩০ ডিসেম্বর প্রেরিত বিবৃতিতে নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজী মনসুর, একরামুল হক গাজী লিটন,

ভাইস ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, সময়ের বার্তার সম্পাদক লোকমান হোসেন, নিউজ লাইফ ইউকের সম্পাদক কালাম আবু বকর, ইউরো বাংলা টাইমস সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রেস ইউনিটির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ. সেভ দ্য রোড- ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, রিপন শান,

জাতীয় সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বুলবুল, মানবাধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক পূর্বাভাস-এর অনলাইন সম্পাদক মাহমুদ চিশতী এলেক্স, জাতীয় সাংস্কৃতিকধারার উপদেষ্টা সাইফুল ইসলাম চৌধুরী, জাতীয় শিক্ষাধারার উপদেষ্টা তাহমিনা খলিল, সাউন্ডবাংলা সবার স্কুলের ট্রাস্টি বোর্ড সদস্য বেলাল ঢালী, জাতীয় শ্রমিকধারার সদস্য আফতাব মন্ডল প্রমুখ বলেন,

নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর মত একজন নির্মোহ রাজনীতিককেও যারা ক্ষমতার জন্য হত্যা করতে চায়, তারা জাতির শত্রু, ধর্মের শত্রু, মানবতার শত্রু। তাদের বিচার বাস্তবায়নের জন্য সুষ্ঠু তদন্ত দাবি করছি। সেই সাথে আইন-শৃঙ্খলার এমন অবনতির কারণে তার উপরে যে হামলা হয়েছে, তারও তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে ড. ইউনূসের এই সরকারকে ধিক্কার জানাই।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ-এর বিশেষ আয়োজন ‘মুক্তিযোদ্ধা মিলন মেলা ২০২৫’-এ অংশগ্রহণ শেষে মোটর বাইকে ফেরার পথে বিভিন্ন স্থানে হামলাকারীদের অনুসরন করার বিষয়টি অনুমান করেন।

পথিমধ্যে রামপুরা থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে সাথে নিয়ে বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজের পিছন দিয়ে যাওয়ার সময় ৬/৭ জন তাদের গতিরোধ করে উপর্যপুরি লোহার রড, হকিস্টিক দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে দুর্বৃত্তরা। এতে মোমিন মেহেদী প্রতিরোধ করার চেষ্টা করলে, তাকে বেদম আঘাত করতে থাকে হামলাকারীরা।

এসময় শান্তা ফারজানা চিৎকার দিয়ে পথচারিরা এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানিয় প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাঈদের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে ইনজুরি হয়েছে। হামলা দীর্ঘস্থায়ী হলে বড় ধরণের ঘটনা ঘটতে পারতো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের বাংলাবাজারে রেলের বগিতে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় রেলের কয়েকটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, বারিকবিল্ডিং এলাকার পাশে এসআরবি স্টেশনে রেলের পুরাতন বগিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নির্বাপণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে বোয়ালখালী উপজেলার ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে। রনি খামারে মুরগী পালনের পাশাপাশি এলাকায় প্রাইভেট টিউশনি করাতেন। প্রতিবেশী আজিম জানান, সকাল সাড়ে ৮টার দিকে রনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলো। নাস্তা করার জন্য ডাকতে গিয়ে তার মা মাটিতে পড়ে থাকায় অবস্থায় তাকে দেখতে পান।

পরে রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রনি চৌধুরী নামের এক যুবককে হাসপাতালে স্বজনরা নিয়ে আসলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ