অসুস্থতাও থামাতে পারেনি চবির দুই ছাত্রীর স্বপ্নযাত্রা, মেডিকেলে বসেই পরীক্ষা।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষার্থীদের একজন চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তার এবং অপরজন রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার।তাৎক্ষণিকভাবে তাদের মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে সেখানেই বসে পরীক্ষায় অংশ নেন তারা। অসুস্থতাও থামাতে পারেনি এই দুই শিক্ষার্থীর স্বপ্নযাত্রা।

অসুস্থ হলেই মানবিক বিবেচনা ও বিশেষ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারেই তাদের পরীক্ষার ব্যবস্থা করেছে প্রশাসন।শনিবার সকালে অসুস্থ দুই শিক্ষার্থীর একজন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে এবং অন্যজন কেন্দ্রে প্রবেশের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
চবি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদে। তিনি একাধিকবার বমি করতে থাকেন, ফলে পরীক্ষা দেওয়ার মতো শারীরিক অবস্থায় ছিলেন না।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) প্রতিনিধিদের সহায়তায় এবং প্রশাসনের তত্ত্বাবধানে তাকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল নতুন কলা ভবন (শহিদ হৃদয় তরুয়া ভবন)। তিনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যান।

পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হলে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় মেডিকেল সেন্টারে উপস্থিত হন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থায় মেডিকেল সেন্টারেই তাদের জন্য পৃথকভাবে পরীক্ষা নেওয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক ড. মঈনুদ্দিন। এছাড়া চাকসুর পক্ষ থেকে সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা শিক্ষার্থীদের সার্বক্ষণিক দেখভাল করেন।

এ বিষয়ে জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, একজন ছাত্রী জীববিজ্ঞান অনুষদে অসুস্থ হয়ে পড়লে চাকসুর সহায়তায় তাকে মেডিকেলে নেওয়া হয়। আরেকজন পরীক্ষার্থী নতুন কলা ভবনের সামনে অসুস্থ হয়ে পড়লে তাকেও মেডিকেলে আনা হয়। পরে প্রশাসনের সহযোগিতায় দুজনকেই চিকিৎসা দিয়ে সেখানেই পরীক্ষা নেওয়া হয়। তারা সুস্থভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাঈদা আক্তার শাহনাজ বলেন, রাতের পর্যাপ্ত ঘুম না হওয়া এবং সকালে খাবার না খাওয়ার কারণে শিক্ষার্থীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। তারা বেশি পরিমাণে বমি করেছেন। প্রয়োজনীয় বমি প্রতিরোধক ওষুধ দেওয়ার পর তাদের অবস্থার উন্নতি হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের আকবরশাহে দুটি এলজিসহ গ্রেফতার -১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ এলাকায় দুটি দেশীয় তৈরি এলজি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তি হলেন ওমর ফারুক (৪২)। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আজাদ।সিটি গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে এসআই কিরণ, এএসআই মেজবাহ উদ্দিনসহ একটি দল চেকপোস্ট-৪৪-এ দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ওমর ফারুককে দুটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা (নং-১১) করা হয়েছে।

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার-২

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত যুবকের নাম মো. সোবহান (৩০)। তিনি ওই এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম ও জুহারা বেগমের ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ১৯টি মামলা আছে।

এদিকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫)। বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানালেন, রাতে খাবার শেষে সোবহান ঘরের বাইরে বের হন। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাদের বাড়ির দরজা বাইরে থেকে আটকে দিয়ে সোবহানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবি রোকসানা আক্তার জানিয়েছেন, গত ৩ নভেম্বর রাতেও কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির গেট ও দরজায় কোপ দিয়ে ভাঙচুর করে। সোবহান হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন তার ভাই মোহাম্মদ বাদশা।

এর আগে তক্তারপুল এলাকায় মাদক কারবারের আধিপত্য নিয়ে গত বছরের ২৫ জুলাই মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনিদের অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগে সোবহানকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ বলছে, এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মোহাম্মদ সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, ওই এলাকায় মাদক কারবারিদের কয়েকটি পক্ষ সক্রিয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই তক্তারপুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ