আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ইমাম আলী জন্মদিবসে আলোচনায় সভা ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১৩ রজব প্রথম ইমাম হযরত আলী ইবনে আবু তালিব এর জন্মদিবস উপলক্ষে শনিবার ( ৩রা জানুয়ারী) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এস আর হোটেলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল হাদী আল নাজিব ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় ও ইমাম আলী (আঃ) এর জন্ম উৎসব পরিষদ চট্টগ্রাম আয়োজনে ইমামিয়া ওলেমা সোসাইটির বাংলাদেশ এর যোগাযোগ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন’র সভাপতিত্বে বিশদ আলোচনায় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হক, আরবি প্রভাষক, নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা ও খতিব : ড্রীমল্যান্ড আ/এ জামেমসজিদ বায়েজিদ চট্টগ্রাম। কামাল পারভেজ সাংবাদিক, কলামিস্ট, কবি ও সাহিত্যিক। তানভীর আহমেদ গবেষক ও বিশিষ্ট উদ্যোক্তা।

বক্তারা বলেন, ইসলামের জন্য যে প্রতিদান রয়েছে মুসলিম ইতিহাসে অন্যান্য সাহাবিদের তুলনায় এক বিরল ঘটনার নায়ক হিসেবে ও মুসলিম জাহানের কান্ডারী হিসেবে হযরত আলী (আঃ) নাম সবার কাছে সর্বসম্মত । মুসলিম উম্মাহর বর্তমান প্রজন্মের এক প্রতীক হিসেবে সবার হৃদয়ে মহানায়ক উন্মোচিত হলো হযরত ইমাম আলী (আঃ) ।

ডাঃ কামরুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুবায়ের হোসেন। আলোচনার ফাঁকে ফাঁকে হযরত ইমাম আলী সানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গজল নাথ্ হামদ, চ্যানেল আই’র সেরা কন্ঠের শিল্পী জুয়েল দ্বীপ, সৈয়দ আজগর ইমাম বাবর, মোহাম্মদ হাবিব, শিশু তানভীর আলী ও সাঈদ হোসাইন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ