আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-১।

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ’ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ৬ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্টে হাবিলদার মো. মুরাদ হোসেন এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ১৩ বোতল মদসহ মো. হাসিম আলী (৪৩) কে আটক করেছে।

আটক মাদক কারবারী রাজশাহী জেলার দামপুরা থানার শিতলাই গ্রামের আঃ আজিজের ছেলে। অপরদিকে শনিবার রাত আনুমানিক ১২.৪০টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে হাবিলদার মো. আজিজুর রহমানের নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও গতকাল রবিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায়

হাবিলদার মো. নুরুজ্জামানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের সিজারমূল্য ৫ লক্ষ ৬৮ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। এদিকে মাদকসহ আটক মাদক কারবারীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টম্স অফিসে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ