আজঃ মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬

কক্সবাজার চাঞ্চল্যকর রুবেল হত্যায় ৪ জনের মৃত্যুদন্ড।

ডেস্ক নিউজ

চট্টগ্রামে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে একটি হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন একটি আদালত। কুতুবদিয়া থানার চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলায় বুধবার চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, আসামী জাহেদুল ইসলাম প্রকাশ ফরহাদ, আবু এরশাদ প্রকাশ জুয়েল, রুস্তম আলী ও আবদুল্লাহ আল মামুন প্রকাশ সোহেল। একই সাথে এদের প্রত্যোককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে মামলার দায় থেকে খালাস প্রদান করা হয়েছে।এরা হল আজহারুল ইসলাম প্রকাশ ছোটন, তৌহিদুল ইসলাম প্রকাশ আরাফাত, হোসাইন মোহাম্মদ প্রকাশ সাজ্জাদ ও মোহাম্মদ সৈয়দ।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৫ অক্টোবর রমজান মাসে ইফতারের পর ককক্সজবাজার জেলার কুবতুবদিয়া থানার বড়কোপ ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে এরশাদুল হাবিব রুবেল মৌলভী সামছুকে নিয়ে নুর বাদশার রিকশা করে বড়কোপ বাজারের ভেড়িবাধের উপর দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আসামীরা রুবেলের রিকশার গতিরোধ করে তাকে রিকশা থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত এবং গুলি করে হত্যা করে। মুমুর্ষ অবস্থায় চমেক হাসপাতাল আনার পথে চকরিয়া এলাকায় আসলে তার অবস্থার অবনতি হয়।

পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে রুবেলের মা বাদী হয়ে ১৮ জনকে আসামী করে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ৮ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দিয়ে ১০ জনকে মামলা থেকে অব্যহতি দেয়। দীর্ঘ ১৯ বছর পর উক্ত হত্যা মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষগ্রহন করে আদালত এই রায় দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে ইউপি সদস্য আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে সম্ভু চৌধুরী (৪৩) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সম্ভু চৌধুরী পূর্ব শাকপুরা বলরাম দে’র বাড়ির রবীন্দ্র চৌধুরীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি সম্ভু চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ ২ জন গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি যানবাহন জব্দ করা হয়। বাকলিয়া থানা এলাকায় পৃথক অভিযানে এই ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন খবরের ভিত্তিতে বাকলিয়া থানার আভিযানিক দল শনিবার রাত সাড়ে ১০টা থেকে সোমবার রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকে অবস্থিত বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় টয়োটা গাড়িসহ (নম্বর ভোলা-শ-১১-০০২৩) একজনকে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে নতুন ব্রিজ সংলগ্ন কেআরএস কনভেনশনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস (ঢাকামেট্টো-ব-১১-১৬৩১)সহ আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আলোচিত খবর

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সন্ধ্যা সাড়ে ৬টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ