প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে লিখিত পরীক্ষা ফিরিয়ে আনার প্রস্তাব নাকচ।

নিজস্ব প্রতিবেদক

সামনে জাতীয় নির্বাচন ও নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় প্রস্তুতিরও সুযোগ নেই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে লিখিত পরীক্ষা ফিরিয়ে আনার প্রস্তাব নাকচ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকে নতুন মূল্যায়ন নির্দেশিকা – ২০২৬ অনুমোদন কমিটি এই সিদ্ধান্ত দেয়। এতে অন্তর্বর্তী সরকারের আমলে প্রাথমিকের নতুন পদ্ধতি চালুর সম্ভাবনা নেই বললেই চলে। নতুন পদ্ধতি চালু হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সামনে জাতীয় নির্বাচন ও নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় প্রস্তুতিরও সুযোগ নেই। তাই বর্তমান মূল্যায়ন পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত হয়।

এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য ইকবাল হায়দার বলেন- প্রস্তাব পুরোপুরি বাতিল হয়নি, মানবণ্টনে কিছু পরিবর্তন হতে পারে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো লিখিত পরীক্ষা নেই।তৃতীয় থেকে পঞ্চমে ৫০ শতাংশ সামষ্টিক (লিখিত) ও ৫০ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন চালু আছে। এনসিটিবি প্রস্তাবে প্রথম-দ্বিতীয় শ্রেণিতে ৫০: ৫০ এবং তৃতীয়-পঞ্চমে ৭০:৩০ অনুপাতে লিখিত পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের প্রস্তাব করেছিল।বিশেষজ্ঞরা বলছেন-ঘন ঘন মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিভ্রান্ত হন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন দুদকের তলবে হাজির না হয়ে ৩০ দিনের সময় চেয়েছেন তিনি।

সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ