ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য- অধ্যক্ষ হেলালী।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, নির্বাচিত হলে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা হবে না। ইসলামের শিক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সকল নাগরিককে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

চট্টগ্রামের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে সনাতনী সমাজের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন খুলশী থানা পূজা কমিটির সভাপতি তপন চন্দ্র দাস, জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটির সভাপতি লিপন কুমার দাস, মাস্টার লেইন পূজা কমিটির সভাপতি মিলন বাবু, আমবাগান পূজা কমিটির দপ্তর সম্পাদক খোকন চন্দ্র দাস এবং অ্যাডভোকেট নেপাল বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন প্রকৃত অসাম্প্রদায়িক ও ধার্মিক মানুষ। তিনি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী এবং সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল। কাউন্সিলর থাকাকালে সনাতনী সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ তাঁর কাছ থেকে সহযোগিতা ও সমান অধিকার পেয়েছে। তাই এমন নৈতিক ও মানবিক নেতৃত্বেই এলাকার টেকসই উন্নয়ন সম্ভব বলে তারা মত প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অধ্যক্ষ হেলালী আরও বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ; এখানে কাউকে ছোট বা বড় করে দেখার সুযোগ নেই। ন্যায়, ইনসাফ ও সমতার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত। অতীতের মতো ভবিষ্যতেও সকল সম্প্রদায়কে সমান সেবা দেওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে, ইনশাআল্লাহ। সভায় স্থানীয় নেতৃবৃন্দ সেলিম পাওয়ারী, খোরশেদ আলম, মুহিববুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ