চট্টগ্রামে সাবেক মেয়র মনজুরের অর্থায়নে প্রতিষ্ঠিত হলো বেগম খালেদা জিয়া প্রা:বি:।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার সকালে শুভ উদ্বোধন হয়েছে। সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলমের অর্থায়নে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রথম দিনে চার শত জন ছাত্র-ছাত্রী নিয়ে উদ্বোধন হলো।

আজ অনুষ্ঠিত এক সুধি সমাবেশে বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধক মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সরওয়ার আলম বলেন, আমাদের ফাউন্ডেশন ও ট্রাস্ট এবং আমাদের পিতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে বিপুলসংখ্যক আলেম ও হাফেজ দিয়ে ১০১ বার পবিত্র কোরআন শরীফ খতম দেয়ার পর তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার কবরস্থানে হাফেজ দ্বারা ৪০ দিনব্যাপী খতমে কুরআনের আয়োজন করা হয়, যা চলমান আছে।

চার দিনের মাথায় কুলখানি ও জিয়াফত করা হয়, পাঁচ দিনের মাথায় ফল কুলখানি অনুষ্ঠিত হয় এবং গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর দশদিনের মাথায় তার নামে দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয় এবং ১৩ দিনের মাথায় পটিয়ায় বেগম খালেদা জিয়া জামে মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুর ১৫ দিনের মাথায় আমরা বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলাম। এ ধরনের উদ্যোগ বাংলাদেশে কেউ গ্রহণ করেছে কিনা আমাদের জানা নেই। মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, তার আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি বলেন, আমরা সমাজের সেবা করি, শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাকে মেয়র পদে নির্বাচন করার অনুমতি দিয়ে আমাকে চিরদিন ঋণী করে গেছেন। তার আদর্শে ছাত্ররা উদ্বুদ্ধ হবেন এ লক্ষ্যে আমরা তার নামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। আমাদের সকল প্রয়াস দেশ ও জাতির কল্যাণে নিবেদিত। ব্যক্তিগত স্বার্থ হাসিল করা আমাদের কোন লক্ষ্য নয়। মানব সেবার মাধ্যমে, শিক্ষা বিস্তারের মাধ্যমে, মসজিদ, মাদ্রাসার মাধ্যমে আমাদের কার্যক্রম।

তিনি তাদের সকল কর্মপ্রয়াসে সকলের সহযোগিতা কামনা করেন। বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস প্রশিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মোহাম্মদ আলমগীর, বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা সিরাজউদ্দীন, আকবর শাহ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন টনু , ১১ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফি, মোঃ শফিউল আলম, মোহাম্মদ রফিক, বাবুল হক, বিএনপি নেতা নওশাদ আলী, সিরাজ উদ্দিন, যুবদলের নেতা নিজামুদ্দিন, বিএন পি নেতা মোঃ শাহজাহান, নাসির, জানে আলম প্রমূখ। শিক্ষার সামগ্রী ওই স্কুল ড্রেস ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন সাবেক মেয়র মোঃ মনজুর আলম ও সমাজসেবক সরোয়ার আলম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নিধারিত ভাড়া না মানলে ২১ সেপ্টেম্বর থেকে ব্যবস্থা: ইউএনও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট না থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলার সব সিএনজি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা অডিটোরিয়ামে সিএনজির ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও কার্যালয় থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কিংবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করতে চালকদের নির্দেশ দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।সভায় আরও সিদ্ধান্ত হয়, বোয়ালখালীর পাঁচটি স্টেশনে পূর্বের নির্ধারিত ভাড়ার সঙ্গে ৫ টাকা করে বৃদ্ধি করা হবে। অন্য স্টেশনগুলোর ভাড়া আগের মতোই বহাল থাকবে।

সভায় বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান, শ্রমিকনেতা আবদুল সাত্তার এবং কালুরঘাট-ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশেরদীঘি, বেংগুরাসহ বিভিন্ন এলাকার সিএনজি চালক ও সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

ইঞ্জিন দ্রুত মেরামতে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের নির্দেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ), লোকোসেড, সিজিপিওয়াই, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) ও পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। শনিবার (১২ সেপ্টেম্বর) এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই), চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস), চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম), চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং পাহাড়তলীর ডিএসডব্লিউসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় তিনি একাডেমির একাডেমিক ভবন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।এরপর তিনি সিজিপিওয়াই, টার্ন টেবিল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন ও লোকোসেড পরিদর্শন করেন। লোকোসেড পরিদর্শনকালে ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।

পরে সিজিপিওয়াই এলাকায় কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় সিসিবিএলের সঙ্গে রেলওয়ের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া দ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ