এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সঙ্গে কখনো আপস করেনি, করবেও না। দেশের মানুষের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার। সারা দেশে পুরুষ-মহিলা ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে।ধানের শীষের জোয়ার চলছে। বিএনপির স্লোগান এখন সবার আগে বাংলাদেশ। দেশের মানুষের কাছে সবচেয়ে আস্থার নাম হচ্ছে বিএনপি। বিএনপির জন্ম হয়েছে মানুষের আস্থার মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে।শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম নগরে তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড, আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া, কাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।আমীর খসরু বলেন, যাদের অভ্যাস আছে অন্যদের সঙ্গে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার, তাদের মাথায় এগুলো আসে, আমাদের মাথায় এগুলো আসে না। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল।বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রথম স্থাপন করেছে বিএনপি, গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, সংসদীয় গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি।
যারা এগুলো বলে তারা প্রোপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চাই, অন্য কৌশলে রাজনীতি করতে চাই।
তিনি বলেন, ‘তারা’ জনগণের আস্থা নিয়ে রাজনীতি করতে চায় না, আসলে তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। যেখানে যাচ্ছি মানুষের ঢল নেমেছে, ধানের শীষের পক্ষে নেমেছে, বেগম জিয়ার পক্ষে নেমেছে, শহীদ জিয়ার পক্ষে নেমেছে, তারেক রহমানের পক্ষে নেমেছে, বাংলাদেশের পক্ষে নেমেছে।আগামীকাল রবিবারের জনসভা নিয়ে খসরু বলেন, পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভায় বিএনপির নেতাকর্মীদের চেয়ে বেশি আসবে সাধারণ জনগণ।এইটি হবে সর্বসাধারণের জনসভা।

এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূইঁয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজি বেলাল, বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ, নুর উদ্দিন সোহেল, জামাল উদ্দিন জসিম, জিয়াউর রহমান জিয়া, আব্দুর সবুর আকবর, আব্দুর রহমান, রাজিবুল হাসান রানা, আখতার হোসেন বাবলু, খলিলুর রহমান বাপ্পিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।









