আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ফেরি নিয়ে রাজনীতি না করার আহবান : উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন।

কুতুবদিয়া প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়াল জেনারেল (অব:) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ফেরিঘাট নিয়ে অনেকেই রাজনীতি করে। অতীতে এ দ্বীপের মতো অনেক স্থানে রাজনৈতিক লোকজনের কারণেই কিন্তু ফেরিঘাট চালুর ব্যবস্থা করা যায়নি। অনেকেই এ সমস্ত ঘাট দিয়ে আয় করছেন।

যেমন হাতিয়া ও সন্দ্বীপ উপজেলায় কয়েক দশকেও ফেরী ঘাটের ব্যবস্থা করা হয়নি। বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কাজ শুধু ফেরীঘাট করা। এছাড়া তাদের আর কোন কাজ নেই। কিন্তু, রাজনীতির লোকেরা এসব ফেরিঘাট ও বন্দর করতে দেয় না। এ অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তত কিছুটা হলেও ব্যবস্থা করা হচ্ছে। এসময় ফেরিঘাট নিয়ে রাজনীতি না করার জন্য রাজনৈতিক নেতাদের কাছে আহবান করেন তিনি।
রবিবার দুপুরে কুতুবদিয়া – মগনামার নৌপথে সী-ট্রাক উদ্বোধন অনুষ্ঠানে তিনি গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, টেকসই উন্নয়ন প্রত্যন্ত অঞ্চল থেকেই হতে হবে। যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নয়নের সুযোগ সুবিধা ভোগ করতে না পারে। তাহলে দেশে উন্নয়ন হয়েছে বলে মনে হয় না। এদিকে, কুতুবদিয়ার মানুষের প্রত্যাশা অনুযায়ী সী-ট্রাকের উদ্বোধনীর মাধ্যমে কিছুটা হলেও পূরণ করছেন বলে আশাব্যক্ত করেন নৌপরিবহন উপদেষ্টা।

সী-ট্রাক উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নার চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ( বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) এ.কে এ এম ফজলুল হক, যুগ্ম সচিব ও সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী (পুর) এ এইচ মো. ফরহাদ উজ্জামান, নৌসংরক্ষন ও পরিচালনের পরিচালক ক্যাপ্টেন মো. শাহজাহান,

প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) মো. ছাইদুর রহমান, প্রকৌশল বিভাগের তত্ত্ববধায়ক প্রকৌশলী এ এস এম আশরাফুজ্জামান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বাণিজ্যিক পরিচালক এস. এম আশিকুজ্জামান, কারিগরি পরিচালক ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহবুব আলম মাহবুবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ