অনির্বাচিত সরকার মানুষের আশা পূরণ করতে পারে না: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোনো অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা পূরণ করতে পারে না উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটা বার বার প্রমাণিত হয়েছে। জনগণের প্রত্যাশা নির্বাচিত সরকার আসুক, মানুষ তাদের মালিকানা ফিরে পাক, ভোটাধিকার ফিরে পাক, তাদের জনপ্রতিনিধিরা সংসদে যাক।শুক্রবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম-১১ (বন্দর) আসনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড ও নিউমুরিং এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। শামসুল আলম জামে মসজিদে জুমার নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন আমীর খসরু।

এ সময় তিনি স্থানীয় লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দোয়া চান। পরে তিনি নিউমুরিং তকতারপুল এলাকা সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। তাঁকে একনজর দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ইপিজেডে কর্মরত শ্রমিকরাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। তরুণদের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
গণসংযোগকালে ভোটাররা তাঁর গলায় ফুলের মালা পরিয়ে দেন, ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান। তিনি হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। বিতরণ করেন ‘সবার আগে বাংলাদেশ’র প্রচারপত্র। এ সময় জনাব খসরু বলেন, দেশের ক্রান্তিলগ্নে মানুষের আস্থা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর।

যেকোনো ক্রান্তিলগ্নে বিএনপি দেশের মানুষের পাশে ছিল। গণতন্ত্র বিরোধী শক্তি যারা, জনগণের ওপর যাদের আস্থা নেই, তারাই নির্বাচন চায় না। কিন্তু দেশের জনগণ নির্বাচন চায়, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জনগণ চায় নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ আসুক। দেশে স্থিতিশীলতা আসুক।তিনি বলেন, এখন একটা স্লোগান হচ্ছে ১১ তে ১১ অর্থাৎ ১১ আসনে ১১টা বিষয়ের ওপর আমরা গুরুত্ব দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। ১২০০ বেডের হসপিটাল, চট্টগ্রামে ভোকেশনাল সেন্টার, আইটি, সুপেয় পানির সমস্যা সমাধানসহ আরো কিছু বিষয় নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, সদস্য সরফরাজ কাদের রাসেল, হাজি হানিফ সওদাগর, বিএনপি নেতা রোকনউদ্দিন মাহমুদ, মো. নুরুজ্জামান, আবু সালেহ, মাহবুব এলাহী, মো. আশরাফ জাবেদ আনসারী, মো. ইমরান, মোজাদ বারেক প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ