আজঃ মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামে প্রথমবারের মতো দিনব্যাপী আইন মেলা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে প্রথমবারের মতো দিনব্যাপী আইন মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ও সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) যৌথ উদ্যোগে আয়োজিত মেলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং ন্যায়বিচার ও আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

বুধবার এই আয়োজনে স্বেচ্ছায় অংশ নিয়ে মানবাধিকার আইনজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন- বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, ট্রাস্টি বোর্ড সদস্য ও চট্টগ্রাম মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট এইচ এম জসিম উদ্দিন, চকবাজার শাখার সভাপতি অ্যাডভোকেট জান্নাতুল নাঈম রুমানা, বাঘাইছড়ি শাখার সভাপতি অ্যাডভোকেট হাসান আলী, সেনবাগ থানা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট বদরুল হাসান, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রুমানা ইয়াসমিন সোমা, বায়েজিদ থানা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট কাশিফ মাহফুজ শান্তনু চৌধুরী এবং রাউজান জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট খুশনুদ রাইসা উশিকা।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন আদিল ও সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এমজেএফ। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আইন সম্পর্কে সচেতনতা, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং মানবাধিকার সুরক্ষা আরও জোরদার হবে।

এছাড়াও জরিপ ও ভূমি পরিমাপ আইন বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী হাসান আল বান্না আইনি সহায়তা প্রদান করেন। তাঁর সঙ্গে ছিলেন মানবাধিকার ও সুশাসনকর্মী রিদওয়ানুল করিম নাবিল, বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিলের ট্রাস্টি বোর্ড সদস্য ও পরিচালক ফাতিমা জাহরা আহসান রাইসা এবং দক্ষিণ জেলা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি রাজিব রিফাত।

আইন মেলা বাস্তবায়নে সহযোগিতা করে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সালমা-আদিল ফাউন্ডেশন। পাশাপাশি বিভিন্ন আইন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় সহায়তা করে চন্দনাইশ স্টুডেন্ট কাউন্সিল।চট্টগ্রাম বারের একাধিক সিনিয়র সদস্য মেলা পরিদর্শন করেন। তাঁদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বারের সাবেক সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর এম এ নাসের, সাবেক সহকারী সাধারণ সম্পাদক আরশাদুর রহমান, সাবেক অর্থ সম্পাদক তৌহিদুল মনির টিপু, সাবেক পাবলিক প্রসিকিউটর প্রভূতি বড়ুয়া, সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন এবং অ্যাডভোকেট মেজবাহুল হাফিজ, নুরুল ইসলাম, ওসমান প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে জরিমানা গুনল দুই পেট্টোল পাম্প, ওজন কম ও হালনাগাদ নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দুইটি পেট্টোল পাম্পকে জরিমানা করা হয়। বুধবার বিএসটিআইয়ের পৃথক ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়। দুটি পেট্টোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয়। অভিযানে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্টোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

একইদিন, কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামের পেট্টোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এছাড়া একই এলাকায় খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

চালের কার্ড দিবে বলে প্রতারনা স্বর্ণালংকার লুট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে শামসুন নাহার (৬০) নামের এক বৃদ্ধা কানের দুল ও স্বর্ণের রকেটসহ মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন। রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে গোমদন্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা হলেন বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুমদার তালুকদার বাড়ির শামসুন নাহার ও তার পুত্রবধূ খুরশিদা বেগম (২৭)।

খুরশিদা বেগম জানান, বুড়িপুকুরপাড় এলাকার একটি মাদ্রাসায় ছেলেকে দেখতে যান তারা। পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে প্রায় ৩০ বছর বয়সী এক যুবক তাদের পথরোধ করে ‘চাউলের কার্ড’ করে দিলে সরকারি চাউলের বস্তা দেওয়া হবে বলে জানায়। পরে তাদের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে। তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না বলে ওই যুবক জানতে চায় তাদের কাছে কোনো স্বর্ণ আছে কি না। তখন তিনি এক জোড়া কানের দুল খুলে দেন। পরে আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে তাকে সামনে একটি দোকানে যেতে বলে এবং শাশুড়ি শামসুন নাহারকে সেখানে রেখে যেতে বলে।এ সুযোগে তিনজন প্রতারক শামসুন নাহারকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

শামসুন নাহার জানান, তাকে সিএনজিতে করে অলিবেকারী এলাকায় নিয়ে গিয়ে এক জোড়া কানের দুল ও ধারালো কিছু দিয়ে গলার স্বর্ণের রকেট কেটে নেয় প্রতারকরা। পরে একটি স্থানে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। প্রতারক চক্র শাশুড়ি ও পুত্রবধূর কাছ থেকে দুই জোড়া কানের দুল প্রায় ১২ আনা স্বর্ণ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফাইল নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার মালামাল হাতিয়ে নেয় তারা।
এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খুরশিদা বেগম।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ