আজঃ শনিবার ২৭ জুন, ২০২৬

ইরানের তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ট্যাঙ্কার জব্দ করেছে ভারত।

আন্তর্জাতিক প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ট্যাঙ্কার জব্দ করেছে ভারত। সেদেশের কোস্টগার্ড আন্তর্জাতিক তেল পাচার চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আরব সাগরে অভিযান চালিয়ে নৌযানগুলো আটক করে। জাহাজগুলো মুম্বাইয়ের পশ্চিমে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে আটক করা হয়।ভারতের কোস্টগার্ড জানায়-আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ৬ ফেব্রুয়ারি জাহাজ তিনটি শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে-আন্তর্জাতিক জলসীমায় মাঝসমুদ্রে তেল স্থানান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহন করছিল একটি সংঘবদ্ধ চক্র। আমাদের অভিযানের পর জাহাজগুলোকে আইনি প্রক্রিয়ার জন্য মুম্বাই বন্দরে নেওয়া হচ্ছে।
খবর- মিডল ইস্ট আইয়ের।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইউক্রেনে ইউরেনিয়াম সরবরাহ নিয়ে নতুন বিতর্ক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সমৃদ্ধ করতে ইউরেনিয়াম সরবরাহের পরিকল্পনা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কড়া ভাষায় সমালোচনা করেছে রাশিয়া।দেশটির মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন – এটি নিছক বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং ইউক্রেন সরকারকে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়ার বার্তা বহন করছে। মূলত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত নিম্ন-সমৃদ্ধ ইউরেনিয়ামের সঙ্গে সম্পর্কিত।

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তিন দেশের ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে
তিন দেশের ওপর সৌদি আরব ভ্রমণ নিষেধাজ্ঞা
আরোপ করেছে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে নাগরিকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। একইসঙ্গে এই তিন দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশ স্থগিত করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা শুধু সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেই নয়, তৃতীয় কোনো দেশ হয়ে আসা এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন।সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ ব্যবস্থা দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ