সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জীবনের পড়ন্ত বিকেল
ঝাপসা হয় আঁখি পাতা
হৃদয়ের গহীনে মলিন হয়
প্রেমের ব্যাকুলতা ।

সময় বদলায় আপন রূপে
কখনো সোজা পথ
কখনো বাঁকা পথে ,
বদলায় রূপ রস আশা
ছন্দ গন্ধ প্রেম ভালবাসা।
জীবন হয়ে ওঠে
নি:সঙ্গ পথের ছায়া
নিথর নিস্তব্দ জীবন
প্রেমহীন প্রাণহীন কায়া,
ফিকে হয়ে যায়
জীবনের চাওয়া পাওয়া ।

হারিয়ে যায় ভালবাসা
চারিদিক ফাঁকা
শূন্যতার মায়াজালে
প্রেমের ছবি আঁকা ,
আপনজনের পথ হয়
অমসৃন আকাঁবাঁকা ।
থমকে যায় প্রেমের লেনদেন
হারিয়ে যায় আপনজন,
কুয়াশায় ঢেকে যায়
জীবনের বন্ধন ।
দিনের আলো হারিয়ে যায়
রাতের গভীরে
রাতের তারা লুকিয়ে যায়
দিনের আসরে ।
হাতের উপর হাত রাখা
বাসরের বাহানা কতনা সহজ
সারা জনম বহন
কতনা যন্ত্রণার
অনন্ত দহন ।
জীবনের আলো নিভে যায়
মিটিমিটি জ্বলে
তবুও আশায় বসতি
অবুঝ মনের ছলে ।








