আজঃ সোমবার ১৮ মে, ২০২৬

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর্ষের ঐতিহ্যবাহী আহ্লা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার পালিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন পূজা-অর্চনা ও আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, এ উপলক্ষে ধলঘাট-আহ্লা মিলন সংঘ-এর উদ্যোগে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় শ্রী শ্রী চ-ীযজ্ঞ ও চ-ীপাঠ অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে বিশেষ পূজা, ভক্তিমূলক আয়োজন, সন্ধ্যা আরতি এবং আগত ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ। মন্দির প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।ধর্মীয় এ আয়োজনে চ-ীযজ্ঞ পরিচালনা করবেন পটিয়া পাঁচরিয়া তপোবন আশ্রম-এর অধ্যক্ষ ও সভাপতি স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। পৌরহিত্য করবেন বিশিষ্ট পুরোহিত প-িত দোলন চক্রবর্ত্তী। তাঁদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা যথাযথ মর্যাদায় সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। উক্ত শুভানুষ্ঠানে ভক্ত, অনুরাগী, দাতা-সদস্যসহ সর্বস্তরের সুধীজনের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিচালনা কমিটির সভাপতি শিবপ্রসাদ দাশ ও সাধারণ সম্পাদক সুমন দে ও মন্দির নির্মাণ কমিটির সভাপতি লায়ন বাপন দাশগুপ্ত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কনটেন্ট ক্রিয়েটর কারিনাকে নানীর বাগান বাড়ির আঙিনায় সমাহিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কনটেন্ট ক্রিয়েটর কারিনাকে নানীর বাগান বাড়ির আঙিনায় সমাহিত করা হয়। সোমবার (১৮ মে) সকাল ৭টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর গ্রামে তার শেষ জানাজা
শেষে তাকে নানীর বাগান বাড়ির আঙিনায় সমাহিত করা হয়।

পাবনার ভাঙ্গুড়ার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ঢাকায়
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামি কে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার ১৪ মে-২০২৬ দুপুর ১টা ৫ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র‍্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে পাবনার ভাঙ্গুড়া থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০) কে গ্রেপ্তার করা হয়।

তিনি ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির চৌকিদারের ছেলে।র‍্যাব আরও জানায়, ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ ৩১ আগস্ট ২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া), ধারা ৩০২/২০১/৩৪/১১৪ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোচিত খবর

চট্টগ্রাম কাস্টমসে নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেয়া ২২০ কন্টেইনার পণ্য বিক্রি হবে নিলামে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ